সাজের পূর্ণতায় ব্লাউজের সাথে মানানসই গয়না

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪২ পিএম

সামনেই শারদীয় দুর্গোৎসব। বাঙালীর সার্বজনীন এই উৎসবে নারীর পছন্দের পোশাকের তালিকায় সবচেয়ে ওপরে থাকে শাড়ি। আর শাড়ির সাজকে সম্পূর্ণ করতে সাথে চাই মানানসই অনুষঙ্গ। 

নিজের সাজকে ঠিকমতো ফুটিয়ে তুলতে যেমন দরকার শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ, তেমনি ব্লাউজের রঙ আর কাটের ওপর নির্ভর করে সঠিক ডিজাইনের গয়না বাছাই করাও জরুরি। নাহলে যে পুরো লুকটাই মাটি হয়ে যেতে পারে! 

দেখে নিন কেমন ব্লাউজের সাথে কি ধরনের গয়না পরলে তা আপনার সাজকে দেবে সম্পূর্ণতা- 

'ভি' কাটের গভীর নেকলাইন

এই ধরনের নেকলাইনের সাথে সাধারণত কয়েক লহরের লম্বা মালা সবচেয়ে বেশি মানানসই। যাদের বুক থেকে গলার অংশের দৈর্ঘ্য কম তারা লম্বা দৈর্ঘ্যের ইল্যুশন তৈরি করতে এই গলার ব্লাউজ পরতে পারেন। সাথে দুই থেকে চার-পাঁচ লহরের মুক্তা, পাথর বা পুঁতির মালা। এটি একইসাথে ব্লাউজ ও মালার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে।

image


দেশি সাজে রুপার গয়না যোগ করে আলাদা মাত্রা

চওড়া নেকলাইন

যদি শাড়ির সাথে চওড়া ও বড় গলার ব্লাউজ পরতে চান, তাহলে সাথে যোগ করুন ছোট দৈর্ঘ্যের নেকপিস। নেকপিসটি গলার যত কাছাকাছি বসে থাকবে দেখতে তত ভালো লাগবে। এক্ষেত্রে বেশি মানানসই হবে গলার সাথে আটকানো চোকার জাতীয় গয়না। সাথে কানে পরতে পারেন ছোট টপ জাতীয় দুল। এটি আপনাকে দেবে রুচিশীল ও আধুনিক লুক। 

image


বড় গলার ব্লাউজের সাথে ছোট দৈর্ঘ্যের নেকপিস মানানসই 

'বোট' নেকলাইন

এই নেকলাইনের বৈশিষ্ট্য হলো, এতে ব্লাউজের সামনের দিক প্রায় পুরোটাই ঢাকা থাকে, আর ঘাড়ের দুইপাশে অনেকটা ছড়ানো থাকে। এই নেকলাইনের সৌন্দর্য ভালোভাবে ফুটিয়ে তুলতে হলে গলায় কোন গয়না না পরাই ভালো। বরং বড় ও ঝুলানো কানের দুল পরলে তা দেখতে ভালো লাগবে। সেক্ষেত্রে বড় স্টেটমেন্ট ঝুমকা বা ঝাড়বাতির মতো ঝুলানো কানের দুল হতে পারে ভালো পছন্দ। সাথে খুব বেশি হলে যোগ করতে পারেন লম্বা এক লহরের মালা। 

image


বোটনেকের ব্লাউজের সাথে ভালো লাগবে লম্বা কানের দুল

কলার নেকলাইন

ব্লাউজে একটু বোল্ড লুকের মাধ্যমে ভিন্নতা আনতে চাইলে শার্ট কলার তার জন্য দারুণ হতে পারে। তবে এই কলারের সাথে ঠিক কি ধরনের গয়না মানাবে সেটা নিয়ে হয়ত অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। 

image


কলারসহ ব্লাউজের সাথে হালকা চেইন মানানসই 

কলার যেহেতু নিজেই একটা স্টেটমেন্ট, তাই এর সাথে খুব বেশি ভারী গয়না না পরাই ভালো। এক বা দুই লহরের হালকা চেইন, আর তার সাথে চাইলে ছোট লকেট আর কানে ছোট্ট টপ। ব্যস, মণ্ডপে আপনাকে দেখাবে সবার চেয়ে আলাদা আর স্টাইলিশ। 

অফ-শোল্ডার নেকলাইন

হালের তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই অফ-শোল্ডার নেকলাইন। পশ্চিমা ধারার পোশাক থেকে শুরু করে দেশীয় শাড়ির ব্লাউজের সাথে দারুণ মানায় এই ধরনের কাট। আর এর সাথে যেকোনো ডিজাইনের গয়না খুব সহজেই মানিয়ে যায়।

image


হালের জনপ্রিয় অফ-শোল্ডার ব্লাউজ

অফ-শোল্ডার ব্লাউজের সাথে সবচেয়ে ভালো মানাবে চোকার জাতীয় নেকপিস। ভিন্নতা আনতে পরতে পারেন দেশি ধাঁচের রুপা বা অক্সিডাইজড ধাতুর গয়না। আবার সম্পূর্ণ উল্টোপথে হেঁটে গলায় কিছু না পরে কানে ঝুলাতে পারেন বড়, ভারী দুল। সেটা গয়নার পরিবর্তে আপনার গলা ও কন্ঠার সৌন্দর্যকেই সবার সামনে ফুটিয়ে তুলবে। 


একাত্তর/এসজে

ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কি সত্যিই কঠোর ওয়ার্কআউটের প্রয়োজন আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, একদমই নয়!...
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
পবিত্র ঈদ-উল-ফিতরকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট  নিয়ে এসেছে বিশেষ ঈদ আয়োজন ‘ডাইন অর স্টে অ্যান্ড উইন গিফট’, যেখানে উৎসবের আনন্দ, বিলাসবহুল আতিথেয়তা এবং সেরা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর