বৃহস্পতিবার দেশে আসতে পারে গাফফার চৌধুরীর মরদেহ

আপডেট : ২১ মে ২০২২, ১০:৫৪ এএম

কিংবদন্তী লেখক ও সাংবাদিক গাফফার চৌধুরীকে শেষ বিদায় জানাতে শুক্রবার আলতাব আলী পার্কে নেমেছিলো মানুষের ঢল। 

লন্ডনে প্রথম নামাজে জানাজা শেষে আগামী বৃহস্পতিবার (২৬ মে) আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বাংলাদেশে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। শেষ ইচ্ছে অনুযায়ী মিরপুরে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন সন্তানদের। 

অশ্রুসিক্ত নয়নে, শ্রদ্ধা আর ভালোবাসায় কিংবদন্তী লেখক, একুশের প্রভাত ফেরী গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে বিদায় জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২০ মে) পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। 

নামাজে জানাজার পর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাফফার চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনস্টার পলিটিক্যাল এ এফ এম জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

পরে গাফফার চৌধুরীর মরদেহটি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। 

লন্ডনে শহীদ মিনারে বেদীতে মরদেহ রেখে শ্রদ্ধা নিবেদনের কোন নজির না থাকলেও আবদুল গাফফার চৌধুরীর জন্য এই বিশেষ অনুমতি দেয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম জাতীয় পতাকায় আচ্ছাদিত পুষ্পস্তবক অর্পণ করে সম্মাননা জানান। এর পর একে একে ব্রিটেনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান বরেণ্য এই সাংবাদিককে।

সাইদা মুনা তাসনিম জানান, সোমবার গাফফার চৌধুরীর ডেথ সার্টিফিকেট পাওয়া গেলে বুধবারের ফ্লাইটে তার মরদেহ তুলে দেয়া হতে পারে। সকল ছাড়পত্র যথা সময়ে পাওয়া গেলে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় গাফফার চৌধুরীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।


একাত্তর/এসজে

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
বহির্বিশ্বে বসবাস করা বাংলা ভাষার কবিকে পুরস্কৃত করে নজির স্থাপন করেছে বাংলা একাডেমি। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন কবি, দ্বিভাষিক, লেখক সংগঠক ও গল্পকথক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর