এবার 'ঘুংঘুর সম্মাননা' পেলেন লেখক ড. নুরুন নবী

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৫৭ পিএম

সাহিত্য পত্রিকা 'ঘুংঘুর' এর আয়োজনে প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো চমৎকার একটি অনুষ্ঠান। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠানের উপলক্ষ্য ছিল নিউইয়র্ক বাংলা বইমেলা উপলক্ষ্যে পত্রিকাটির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন। সেই সঙ্গে করা হয় 'ঘুংঘুর সম্মাননা ২০২২' প্রদান।

এবার 'ঘুংঘুর সম্মাননা ২০২২' তুলে দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক বিজয়ী লেখক ড. নুরুর নবীর হাতে। এসময় নিউইয়র্ক ও অন্যান্য স্টেট থেকে আসা বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ পরিণত হয় একটি মিলনমেলায়।

অনুষ্ঠানে লেখক, ঘুংঘুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মাননা পাওয়া লেখক ড. নুরুন নবী বক্তব্য রাখেন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব বেলাল বেগ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, লেখক আবেদিন কাদের, অভিনেত্রী বিপাশা হায়াত এবং কবি ফরিক ইলিয়াসসহ অনেকে। অভিনেত্রী শিরীন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ।


একাত্তর/এসএ

লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের নতুন বই ‘নির্বাচিত গল্প তোমার অসীমে’ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে...
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট প্রেসিডেন্টের দপ্তর অভিবাসন ও জলবায়ু সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ারস এডিটর কেরামত উল্লাহ বিপ্লব।রোববার (১৩ মার্চ) ইভেন্ট ইউ এস এ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর