কলকাতা উপ-হাইকমিশনে শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:২৯ এএম

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁকে স্মরণ করছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। এ উপলক্ষে উপ-হাইকমিশনারের উদ্যোগে দিনভর একাধিক কর্মসূচী নেয়া হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা নাগাদ মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। উপ-হাইকমিশন প্রাঙ্গণেই ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।  

এরপর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ইসলামিয়া কলেজের (বর্তমান মওলানা আজাদ কলেজ) বেকার হোস্টেল বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ স্থাপিত তাঁর আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনারসহ মিশনের অন্য কর্মকর্তারা। 

এছাড়া সোনালী ব্যাঙ্ক লিমিটেড (কলকাতা শাখা) ও বাংলাদেশ বিমানের তরফ থেকেও এদিন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এরপর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। বেকার হোস্টেলের যে ২৩ এবং ২৪ নম্বর ঘর দুইটিতে বঙ্গবন্ধু থাকতেন সেই ঘর দুইটিও ঘুরে দেখেন মিশনের কর্মকর্তাসহ অন্য বিশিষ্টরা। 

আন্দালিব ইলিয়াস বলেন, ‘ইতিহাসর পাতায় আমাদের এই দিনটি আমাদের সবচেয়ে কলঙ্কময়। জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যদিও সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাইর থাকার কারণে বেঁচে যান। তাই এই দিনটি যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হচ্ছে।’  

আরও পড়ুন: শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের প্রতি যে অন্যায় কাজ করা হয়েছে, জাতিকে পিছিয় দেয়ার যে চক্রান্ত করা হয়েছে, আমরা তা নস্যাৎ করে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ 

জাতীয় শোক দিবস উপলক্ষে উপ-হাইকমিশনারের উদ্যোগে এদিন দুপুরে এতিমখানার শিশুদের মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ গ্যালারিতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণীপাঠ, আলোচনা অনুষ্ঠানর আয়োজন করা হয়েছে। 


একাত্তর/এসজে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
কলকাতায় উদ্ধার খণ্ডবিখণ্ড লাশ, হাড়ের টুকরো নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা।
বাবার খুনের তদন্তের স্বার্থে কলকাতায় এসে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে ফিরদৌস মুমতারিন ডোরিন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর