রানির স্মরণসভায় যাওয়া ইমামকে অপসারণের দাবি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করায় এক ইমামের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে লন্ডনে বাংলাদেশিদের সবচেয়ে বড় মসজিদের একদল মুসল্লি।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইস্ট লন্ডন মসজিদের ইমাম শেখ মোহাম্মদ মাহমুদ সম্প্রতি রিজেন্ট পার্ক মসজিদে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে আয়োজিত সভায় অতিথি বক্তা হিসেবে বক্তৃতা দেন। সেই অনুষ্ঠানে শিশুরা যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত 'গড সেভ দ্য কিং' পরিবেশন করে।

এই অনুষ্ঠানের খবর তখন বেশ ফলাও করেই ব্রিটেনের জাতীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছিল।

কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাম মাহমুদের বিরুদ্ধে প্রচারণা চলছে। তাকে অপসারণের দাবি জানিয়ে চেঞ্জ ডট অর্গ ওয়েবসাইটে একটি পিটিশন করা হয়েছে যাতে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষ সই করেছেন।

এই আবেদনে বলা হয়েছে, 'যিনি ঔপনিবেশিক পদক গ্রহণ করেন এবং আপনার সন্তানদের দিয়ে 'গড সেভ দ্য কিং' গান করান, তার কাছ থেকে কি আশা করেন? এসব ইমামের কাছে আপনার সন্তানদের কেন পাঠাবেন?' 

উল্লেখ্য, ইমাম শেখ মোহাম্মদ মাহমুদ ব্রিটেনের সম্মানসূচক পদক 'অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার' (ওবিই) পেয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) ইস্ট লন্ডন মসজিদে মাগরিবের নামাজের পর একদল মুসল্লি ইমাম মাহমুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের ভিডিও কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে শেয়ার করেছেন অনেকে।

একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত মুসল্লিরা মসজিদের বড় হলঘরের সামনে জড়ো হয়ে উচ্চস্বরে কথা বলছেন, আর মসজিদের কর্মকর্তারা তাদের শান্ত করার চেষ্টা করছেন।

ইমাম মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, 'তিনি শুধু আল্লাহর ঘরের অপব্যবহার করেই ক্ষান্ত হননি, তিনি শিশুদের বিপথে চালনা করেছেন। আমাদের পিতা-মাতার প্রজন্ম মসজিদ বানিয়েছেন তাদের সন্তানদের ইসলামী শিক্ষা দেয়ার জন্য, 'পশ্চিমাকরণ' থেকে বাঁচাতে, কিন্তু এসব ইমামদের দেখে মনে হয় তারা যেন মুসলিম শিশুদের পশ্চিমা ধাঁচে গড়তে চায়।' 

তবে সোশ্যাল মিডিয়ায় ইমাম মাহমুদের ভূমিকার প্রশংসা করে তার পক্ষেও সোচ্চার হয়েছেন অনেকে।

চেঞ্জ ডট অর্গে তার পক্ষেও একটি পিটিশন খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইমাম মাহমুদ সম্পর্কে অনেক ভুয়া খবর এবং মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে।

এ ব্যাপারে বিবিসি বাংলা ইমাম শেখ মোহাম্মদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে তিনি বলেন, যে ঘটনা নিয়ে কথা হচ্ছে, সেই অনুষ্ঠানে তিনি একজন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন মাত্র। আর অনুষ্ঠানটি হয়েছে রিজেন্ট পার্ক মসজিদে।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় আটক আট

এদিকে, ইস্ট লন্ডন মসজিদের জেনারেল বোর্ডের একজন সদস্য হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, ইমাম শেখ মোহাম্মদ মাহমুদকে অপসারণের দাবিতে বিক্ষোভের কথা তিনি শুনেছেন, তবে তিনি সেসময় ঘটনাস্থলে ছিলেন না।

তিনি বলেন, মসজিদে যারা আসেন, তাদের মধ্যে অনেকের অনেক বিষয়ে ভিন্নমত আছে। একটি কমিউনিটি প্রতিষ্ঠান হিসেবে মসজিদ সবাইকে তাদের মত প্রকাশ করার সুযোগ দেয় বলে তিনি জানান।


একাত্তর/এসজে

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর