ইরান থেকে দেশে ফিরতে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৪৩ এএম

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে ২৮ বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার (২৬ জুন) সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে। এই দলে নারী-শিশুসহ মোট ২৮ জন রয়েছেন।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সরকার সীমান্ত থেকে তাদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কি না, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে, কাজেই আমি অন্তত এক-দু’জনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিলো, তারাই এখন আসতে চাইছে না।

একাত্তর/আরএ
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর