রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকল পক্ষকে সংযত থাকার এবং চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাকিস্তানের আস্তানায় অনুষ্ঠিত ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিকা)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শীর্ষ সম্মেলনে ২৭ সিকা সদস্য দেশের নেতৃবৃন্দ, যার মধ্যে ১২জন রাষ্ট্র বা সরকার প্রধান এবং দুইজন উপরাষ্ট্র প্রধান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি পূরণের নীতির আলোকে জলবায়ু অর্থায়নের অঙ্গীকার অনতিবিলম্বে বাস্তবায়নের ওপর গুরত্ব আরোপ করেন। আগামী মাসে মিশরের শার্ম-আল-শেখ-এ অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্বে বিশ্ব নেতৃবৃন্দের কাছে তিনি এই আহ্বান জানান।

ড. মোমেন তার বক্তব্যে শান্তির সংস্কৃতি সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করে নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অব্যহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক অস্ত্র-মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার ‘হোল-অব-গভর্নমেন্ট’ এবং ‘হোল-অব-সোসাইটি’ ধারণার ভিত্তিতে অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলে ড. মোমেন সিকা নেতৃবৃন্দকে অবহিত করেন।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সিকা নেতাদের সমর্থন কামনা করে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের দ্রুততম সময়ে মধ্যে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪৪৫ জনের করোনা শনাক্ত

সম্মেলনে সিকা তহবিল, তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং জাতিসংঘ গৃহীত সন্ত্রাসবাদ বিরোধী কৌশল (ইউএনজিসিটিএস) বাস্তবায়নে আস্থাবৃদ্ধিমূলক কর্মপরিকল্পনা গৃহীত হয়। এ ছাড়া ‘আস্তানা  স্টেটমেন্ট অব  ট্রান্সফরমেশন’ শীর্ষক ঘোষণায় সিকাকে ফোরাম থেকে এশিয়া অঞ্চলের একটি আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠনে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু করার বিষয়ে নেতৃবৃন্দ ঐকমত পোষণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রাশিদ আল-যায়ানি, কাজাকিস্তানের উপ প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী মুখতার তেলেঊবারদি এবং কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ যিনবেক মলডোকানোভিচ-এর সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
যুদ্ধপরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে ২৮ বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার (২৬ জুন) সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর