বর্ণিল সাজে বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

এই বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ স্থাপনা পেট্রোলেরোস ফোয়ারা, ডায়ানা দ্য হান্ট্রেস, অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স, কুয়াওটেমক মনুমেন্ট, রেভোলিউশন মনুমেন্ট এবং জোকালো সংলগ্ন ভবনসমূহ বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়েছে। দুই দেশের বন্ধন সুদৃঢ় করতে এ এক অনন্য আয়োজন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় মেক্সিকো সিটির রেভল্যুশন মনুমেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আলোকসজ্জার উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এ সময় রাষ্ট্রদূত বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন হলো উভয় দেশের জনগণের মধ্যে গভীরতর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। 

তিনি ভবিষ্যতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির, জনগণের মধ্যে সরাসরি সংযোগ আরও বাড়ানোর এবং কূটনৈতিক উপস্থিতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মেক্সিকো সিটি কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল, মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দূতাবাসের কর্মকর্তারা এবং মেক্সিকোতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরবিএস
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর...
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
যে সকল মানুষ সাংবাদিকতার পেশায় যুক্ত থেকেও জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারীর পক্ষ অবলম্বন করে তাদের নামের শুরুতে সাংবাদিক না লেখার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর