যুক্তরাষ্ট্রে ‘একতারা ফ্লোরিডা’র বসন্ত উৎসব উদযাপন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংস্কৃতিক সংগঠন ‘একতারা ফ্লোরিডা’র উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি সংগঠনটির উদ্যোগে সানরাইজ সিভিক সেন্টারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের অংশগ্রহণে চতুর্থ বারের মতো দিন ব্যাপী এ উৎসব উদযাপন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ মিয়ামি ইকবাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মুস্তফা।

image


এদিন ফুলের সৌরভে সবাই আনন্দে মেতে ওঠে। বসন্তের রঙ ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হয় দিনের শুরু। নারীদের গায়ে ছিল বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় ফুল, মাথায় টায়রা আর হাতে কাঁচের চুড়ি। বাসন্তী রঙের পাঞ্জাবি এবং ফতুয়া পরে এসেছিলেন পুরুষেরা। উপস্থিত ছিলেন দুই হাজারের বেশি প্রবাসী ও বিদেশিরা।

ফাগুনের রঙে একতারার বসন্ত উৎসবে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই। দুপুরের খাবারের ছিল দেশীয় স্বাদ। সকলের জন্য ছিল উন্মুক্ত খাবার ও পানীয়। 

এদিন স্থানীয় সংগীত এবং নৃত্য শিল্পীদের সঙ্গে বাংলাদেশের অন্যতম চিত্র পরিচালক এবং সংগীত শিল্পী দেবাষীস বিশ্বাসের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ। 

image


এবারও সংগঠনটির পক্ষ থেকে সমাজের গুনীজনদের মধ্য থেকে একজনকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 

সংগঠনটির সভাপতি রুবাইয়া মামুন রানু, সহসভাপতি ইমরাজ ইমু ও সাধারণ সম্পাদক দিপু জামান জানান, অনুষ্ঠানটির অফিসিয়াল স্পন্সর ছিলো ডানকিন। কো-স্পনসর  মিয়ামি কে ডিস্ট্রিবিউটর। মিডিয়া পার্টনার ছিল এফবি টিভি।


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর