ক্যাপিটল হিলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ব্রিফিং

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক সংস্থা ‘দ্য বাংলাদেশ প্রজেক্ট’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্র কংগ্রেস, থিঙ্কট্যাঙ্ক, সুশীল সমাজ ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা অংশ নেন।

কংগ্রেসম্যান গ্রেগরি মিকসের কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কংগ্রেসওম্যান নেলি পু এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

কংগ্রেসওম্যান নেলি পু জানান, কংগ্রেশনাল বাংলাদেশ ককাস বাংলাদেশের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তার বক্তব্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির অগ্রগতির কথা উল্লেখ করেন এবং আসন্ন গণভোট ও নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ১২৭ মিলিয়ন নিবন্ধিত ভোটারের অংশগ্রহণকে তিনি ঐতিহাসিক বলে অভিহিত করেন।

আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের সময়েও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী রয়েছে। নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে ‘দ্য বাংলাদেশ প্রজেক্ট’ -এর প্রতিষ্ঠাতা শামারুখ মোহিউদ্দিন মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান এবং উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তোলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক জন ড্যানিলোভিজ, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ইসলামুল হক। অনলাইনে বক্তব্য তুলে ধরেন মুক্তিফোরামের প্রতিষ্ঠাতা অনুপম দেবাশীষ রায়।

আলোচনা পর্বটি সঞ্চালনা করেন দ্য বাংলাদেশ প্রজেক্টের উপদেষ্টা সাইফ ইকবাল শাহ মোহাম্মদ।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর