বইমেলায় শামীম আল আমিনের নতুন বই ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম

আমেরিকার বিখ্যাত কবি অ্যালেন গিন্সবার্গের ঐতিহাসিক কবিতা অবলম্বনে শামীম আল আমিনের লেখা বই ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে অনন্যা। লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা  শামীম আল আমিন তার মুক্তিযুদ্ধবিষয়ক এই বইয়ে তুলে ধরেছেন বিদেশী বন্ধুদের অবদানের কথা।

বিশেষ করে আমেরিকায় যেসব মানুষ বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন, তাদের প্রতি ঋণ শোধ করা, ভালোবাসা প্রদর্শনের জন্যই তার এমন উদ্যোগ। বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। আর লেখকের স্কেচ এঁকেছেন বীরমুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। লেখক বইটিকে উৎসর্গ করেছেন কবি অ্যালেন গিন্সবার্গসহ মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো আমেরিকান বন্ধুদেরকে। 

বইটিতে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির প্রেক্ষাপট, রচনার ইতিহাস, কবি গিন্সবার্গের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। তবে অন্যতম একটি দিক হচ্ছে শরণার্থী ক্যাম্পের বিস্তারিত বর্ণনা। ‘কবির সঙ্গে কবির দেখা’ অধ্যায়ে কবি নির্মলেন্দু গুণের স্মৃতিচারণ তুলে ধরেছেন লেখক। বিশেষ করে নির্মলেন্দু গুণ কবি গিন্সবার্গের তার সাক্ষাতের বিস্তারিত এতে বলেছেন। একইভাবে ‘কবির ছবি তোলার স্মৃতি’ অধ্যায়ে ক্যামেরার কবি নাসির আলী মামুন বলেছেন গিন্সবার্গের সঙ্গে তার একাধিকবারে দেখার হওয়ার কথা। আছে কণ্ঠযোদ্ধার দেখা শরণার্থী ক্যাম্প।

এখানে খ্যাতিমান শিল্পী রথীন্দ্রনাথ রায় তুলে ধরেছেন তার যুদ্ধদিনের কথা। ‘মুক্তির গান’ চলচ্চিত্রের দৃশ্য ধারণ আর জীবনের মায়া তুচ্ছ করে ছুটে যাওয়ার সেইসব দিনগুলোর কথা জানিয়েছেন আমেরিকার খ্যাতিমান চিত্র পরিচালক ও ফটোগ্রাফার লিয়ার লেভিন।

এছাড়া বিশিষ্ট শিল্পী মিলিয়া আলী ও বিজ্ঞানী ড. জিনাত নবীসহ অনেকের বর্ণনায় উঠে এসেছে শরণার্থী ক্যাম্পের চিত্র। রয়েছে বিভিন্ন উৎস থেকে নেয়া তথ্য- উপাত্ত। আর এতে আছে ইতিহাসের প্রাঞ্জল বর্ণনা। তবে এই বইটির আদ্যোপান্ত এগিয়েছে অ্যালেন গিন্সবার্গের সেই অমর ও ঐতিহাসিক সৃষ্টি ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা ও তার প্রেক্ষাপটকে ঘিরে।

প্রাসঙ্গিকভাবে এসেছে ভারতে আশ্রয় নেয়া প্রায় এক কোটি শরণার্থীর জীবন দুর্ভোগের অমানবিক চিত্র। বাংলার বন্ধু গিন্সবার্গের কবিতার নাম থেকেই নেয়া হয়েছে বইটির নাম।

এআর
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর চালানো বর্বর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব আনতে সহযোগিতা চেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা...
কখনো কখনো কবিতা ইতিহাসের একটি অধ্যায় হয়ে যায়। কবিতা হয়ে যায় একটি দেশ। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছিল। ১৯৭১ সালের মাঝামাঝি কলকাতায় গিয়েছিলেন আমেরিকার খ্যাতিমান কবি অ্যালেন গিন্সবার্গ।
আসছে ২৪ থেকে ২৭ মে চারদিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা বসবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। ৩৩তম মেলায় অংশ নেবে, অন্তত ২৫ই প্রকাশনা সংস্থা, বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষার লেখক ও অসংখ্য পাঠক। মেলায়...
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় পরিচালক কৃষ্ণেন্দু বোসের প্রামাণ্যচিত্র ‘বে অফ ব্লাড’ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে গণহত্যার ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন যুক্তরাজ্যে নিযুক্ত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর