নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুই প্রবাসী বাংলাদেশিকে ভরদুপুরে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রোববার বিকালে তাকে গ্রেপ্তারের কথা জানালেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি বাফেলো পুলিশ।

এর আগে, শনিবার বেলা সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউ কর্নারে) সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) ও কুমিল্লার বাবুল মিয়াকে (৪৩) গুলি করে হত্যা করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, বাবুল মিয়া আগে সপরিবারে ম্যারিল্যান্ডে থাকতেন। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী এবং দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন।

গুলিতে নিহত আবু ইউসুফ ও বাবুল মিয়া। ছবি: বাফেলো পুলিশ।

পুলিশ জানায়, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।

বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডি’জর্জ জানান, গুলির ঘটনার পর একটি সোয়াট টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

তিনি আরও জানান, বাড়ির পাশের একটি সিসিটিভির ভিডিও দেখে আততায়ীকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরিয়ে দিতে সাড়ে সাত হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বাফেলো মুসলিম সেন্টারের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ।

এদিকে, দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

বাফেলো সিটি মেয়র বাইরেন ডব্লিউ ব্রাউন ও পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন এবং কমিউনিটির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশের ঘণ্টা দুয়েক পর সিটির ইস্ট ডেলাভান এবং নর্থ ফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে সন্দেহভাজন ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান বাফেলো সিটি পুলিশ কমিশনার।

 

একাত্তর/জো
সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর