ফ্রি ভিসায় সৌদি গিয়ে কর্মহীন বহু বাংলাদেশি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম

সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা। মূলত তিনটি কারণে এ সঙ্কট। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতোটাই কম যে জীবন যাপনই কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন, এক হাজার রিয়াল বা ৩৫ হাজার টাকার নিচে কোন কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয়।

এই বিজ্ঞাপনে ৫০০ রিয়াল ১৭ হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোজা হচ্ছে। কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। 

তারপরও অনেকেই ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের ওপর নির্ভর করে সৌদি যান। কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না।

আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাবার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর। অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা

বায়রা'র সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী, ৪০০ বা ৬০০ রিয়ালের বেতনে লোন না পাঠানো উচিত। ব্যক্তিগতভাবে পাঠানো ও ফ্রি ভিসা বন্ধ করা উচিত।

  

মূলত সৌদি করন নীতির কারণে ১৬ পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা। কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশ কর্মী যাচ্ছে সৌদিতে। 

বায়রা'র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয়। এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময়মতো না করতে পারে এবং সময়মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকতে পারে, এই লোকগুলো নিয়েই মূলত সমস্যা হচ্ছে।     

জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন, আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো। সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। তারা যে আশা নিয়ে সৌদি যাচ্ছে, সে আশা দূরের কথা তারা যে অর্থ ব্যয় করে যাচ্ছে সে অর্থ তারা আগামী দুই-তিন বছরের মধ্যে তুলতে পারবে কিনা সেটিই চিন্তার জায়গা তৈরি করেছে।  

এই বছরের প্রথম দুই মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা।

আরবিএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় নিহতের সংখ্যা...
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর