আবেগ ঘন ছবি শেয়ার করে জন্মদিনে খালেদা জিয়াকে রাষ্ট্রদূত মুশফিকের শুভেচ্ছা

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

শুক্রবার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন। 

ওই পোস্টে খালেদা জিয়ার সঙ্গে আবেগ ঘন ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া! বাংলাদেশকে যিনি নিজের অস্তিত্বে ধারণ করেছেন, আর দেশও যাঁকে আপন করে নিয়েছে সীমাহীন ভালোবাসায়।’

গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতি আপসহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাহসিকতার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘জেল, জুলুম, নির্যাতন—কোনো অন্ধকারই আপনার সাহস, সার্বভৌমত্ব রক্ষা আর গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাসকে দুর্বল করতে পারেনি।’

সাবেক প্রধানমন্ত্রীর সহকারী সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, ‘আপনার জন্য কাজ করার সুযোগ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি।’

সবশেষে, ‘আজকের এই দিনে, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আমার অযুত প্রার্থনা— যেনো মহান আল্লাহ আপনাকে রাখেন নিরাপদ, সুস্থ ও শক্তিমান, যতদিন না বাংলাদেশ পূর্ণ হয়ে ওঠে আপনার প্রত্যাশিত আলোয়।’

ছবিটি সম্পর্কে তিনি বলেন, প্রায় দেড় দশক আগে যুক্তরাজ্য সফরকালে হাউস অব কমন্সের প্রবেশদ্বারে সে সময়ের ডিএফআইডি মন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে আমার খুনসুটিতে ম্যাডাম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুহূর্ত।

একাত্তর/এসি
কোস্টারিকাতে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনায় কোস্টারিকার প্রেসিডেন্ট
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর