সুরক্ষা'য় নিবন্ধন ছাড়ালো পাঁচ কোটি

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৪:৪৫ পিএম

করোনাভাইরাসের টিকা নিবন্ধনের সরকারী প্লাটফর্ম সুরক্ষা'য় নিবন্ধন সংখ্যা পাঁচ কোটি ছাড়ালো। বর্তমানে করোনা প্রতিরোধী টিকা গ্রহণের জন্য নিবন্ধন সংখ্যা ৫ কোটি ১৫ হাজার ৩৯৮ বলে জানিয়েছে সুরক্ষা টিম।

গত সাত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকার করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু করে। সে সময় নিবন্ধনের জন্য অনলাইনে নির্দিষ্ট প্ল্যাটফর্ম না থাকায় কেন্দ্রে গিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের ব্যবস্থা চালু করা হয়। পরে ১১ই ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী স্পট রেজিস্ট্রেশন বন্ধ করে সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধনের পরই টিকা পাওয়া যাবে বলে ঘোষণা দেন।

প্রথম দিকে টিকা নিয়ে জনসাধারণের মাঝে দ্বিধা থাকলেও পরে করোনা প্রতিরোধে টিকার সক্ষমতা নিয়ে বিভিন্ন ইতিবাচক গবেষণা প্রকাশের পর টিকা নিতে আগ্রহ তৈরি হয় মানুষের।

আরও পড়ুন: রিং আইডির পরিচালক গ্রেপ্তার

সম্মুখসারির যোদ্ধা ও বয়স্কদের প্রাধান্য দিয়ে টিকা কর্মসূচি শুরু করা হলেও পরে বয়সসীমা কমিয়ে বিভিন্ন পেশা ও শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। তারই ধারবাহিকতায় টিকা নিবন্ধনের প্ল্যাটফর্ম সুরক্ষা'য় নিবন্ধনকারীদের এত বিশাল সংখ্যা দেখা যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে।


একাত্তর/টিএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর