বইমেলায় রাশেক রহমানের বই ‘প্রণয়ের রাজনীতি’

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৬:৪০ পিএম

অমর একুশের বইমেলায় রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমানের ‘প্রণয়ের রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মেলার ২৮তম দিনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছন মাহমুদ এমপি।

অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের মধ্যে লেখার প্রবণতা একটি ভালো গুণ। এটি বঙ্গবন্ধু নিয়মিত চর্চা করতেন। এজন্যই আমরা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীনের মতো অসাধারণ ও ইতিহাসে বাকবদলের বইগুলো পেয়েছি। 

আরও পড়ুন: ভাষাসৈনিক দবিরুল ইসলামের জন্মশতবার্ষিকী

তিনি বলেন,  যারা রাজনীতি করেন তাদের পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা উচিত। রাশেকের প্রতি শুভকামনা রইলো, যেন সে এই লেখার অভ্যাস ও প্রকাশনা রীতি বজায় রাখে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর