সামাজিক মাধ্যমে অবৈধ টিভি চ্যানেলের ছড়াছড়ি

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১১:৩৭ পিএম

ইউটিউব ও ফেসবুকের কল্যাণে দেশে এখন প্রায় একশ’ তথাকথিত আইপি টিভি রয়েছে। যাদের কোনো অনুমোদন নেই। 

এমনকি আইপি প্রযুক্তিও তারা ব্যবহার করে না, শুধু ইউটিউব ও ফেসবুকে একটি প্রোফাইল তৈরি করেই সেটিকে টিভি হিসেবে ঘোষণা করে প্রচার করা হচ্ছে। 

আর, এর পেছনে রয়েছে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড। রয়েছে আরো বিস্তর অভিযোগও।

ঘটনা এমন, রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মোবাইল দিয়ে ভিডিও করছেন দুই জন। হাতে মাইক্রোফোনও আছে যাতে লেখা একাত্তর ট্রিবিউন। 

এই নামে বাংলাদেশে কোন টেলিভিশন নেই। কাছে গিয়ে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তারা জানান, গাজীপুরের একজন আইপি টিভির নামে ফেসবুক ও ইউটিউবে এটি চালাচ্ছেন। 

দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিও নিয়োগ করছেন, যদিও কোন অনুমোদন নেই। নেই কোন ধরনের কাগজপত্রও। 

এর বাইরে ৭১ বাংলা টিভি নামে তথাকথিত একটি চ্যানেলের প্রতিনিধি আছে দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায়। যারা কোথাও গিয়ে নিজেদের একাত্তর টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। 

এছাড়াও বাংলার টিভি একাত্তর, ডিএকাত্তর, সময় ৭১, ফ্ল্যাশ নিউজ ৭১ সহ এক ডজনেরও বেশি তথাকথিত টিভি চ্যানেল আছে, যারা নিজেদের ৭১ টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দেন। 

দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত স্যাটেলাইট টেলিভিশনের নামের সাথে মিল রেখে এমন ডজন ডজন ইউটিউব টেলিভিশন রয়েছে। 

এদের হাত থেকে রক্ষা পায়নি সিএনএন এর মতো বিদেশি চ্যানেলের নামও। রাজধানীতে বঙ্গরূপ টেলিভিশন নামেও কথিত টিভি চ্যানেলের অস্তিত্ব রয়েছে। 

আছে সিটি নিউজ ঢাকা, চ্যানেল টুয়েনটি থ্রি, গণ টেলিভিশন, রিচি টিভি, স্বপ্ন টেলিভিশন নামের চ্যানেল। একটি চ্যানেলের নাম আবার মুসকান টিভি। 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি বলছে, এবার তারা টেলিভিশন নামধারী এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 

তথ্যমন্ত্রীও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। যা বাস্তবায়ন এখন সময়ের দাবি। 

একাত্তর/এআর

বিশ্বের সম্মানজনক উদ্ভাবনী প্ল্যাটফর্ম এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন আয়োজিত ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ঢাকাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ‘threadBridge’।
শীত মৌসুমকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা...
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত কট্টর ডানপন্থি প্রার্থী ও সেনেটর ফ্ল্যাভিও বোলসোনারো পাসপোর্ট জমা দেয়ার আদালতের আদেশ অমান্য করে গোপনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সুপ্রিম কোর্ট তাঁর...
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও তা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের সাত অক্টোবর হামাসের হামলার...
২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা এবং গাজা, লেবানন ও ইরানে চলা বিধ্বংসী যুদ্ধের পর অনুষ্ঠিত ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে...
কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তবে সব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর