তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৩:৫৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক কালভার্ট এলাকায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজীকে (৪২) আটক করেছে পুলিশ। 

শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কালভার্ট এলাকায় দুইদিন আগে ওই বাসায় ভাড়ায় ওঠে ইসতিয়াক। শনিবার বেলা একটার দিকে শিশুটির বাবা তার কাছে পানি খেতে চেয়ে ঘরের বাইরে যায়। 

শিশুটি ঘরে পানি না পেয়ে ভাড়াটিয়ার বাসায় যায় পানি আনতে। এসময় ইসতিয়াকের বউ ঘরে না থাকার সুযোগে সে তাকে জোড়পূর্বক রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় সে। এসময় শিশুটি সেখান থেকে পালিয়ে তার মাকে বিষয়টি জানালে তার মা পুলিশকে খবর দেয়। ঘটনার সাথে সাথেইঅভিযুক্ত ইসতিয়াক গাজীকে আটক করে থানায় নেয় পুলিশ। 

শিশুটির মা জানান, শিশুটি পৌর শহরের ৯নং ওয়ার্ডে একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। 

একাত্তর/ এনএ

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫...
 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।
যৌতুকের লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও দুধের শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর