বেড়েছে মাংস ও চালের দাম, সবজির বাজার স্থিতিশীল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:২২ পিএম

কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়ছে মুরগির দাম। কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে সব ধরনের মুরগির দাম। মুরগির পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দামও।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ও ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। 

এদিকে দাম বেড়েছে সোনালি মুরগিরও। গত সপ্তাহে ২৫০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। 

আরও পড়ুন: বরিশালে তিন লঞ্চকে জরিমানা

এছাড়াও ৫৮০ থেকে ৬০০ টাকা কেজির গরুর মাংস বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। বছরের শেষ দিন উপলক্ষ্যে নানা আয়োজন থাকায় গরু মাংস ও মুরগির দাম বেড়েছে, বলছেন ব্যবসায়ীরা। 

তবে মাংসের দাম বাড়লেও স্থিতিশীল আছে সবজির বাজার। এছাড়া নতুন করে না বাড়লেও গত সপ্তাহের মতোই চড়া চালের বাজারও। চলতি সপ্তাহে পোলাও'র চালের দাম বেড়েছে কেজিতে গড়ে পাঁচ টাকা।


একাত্তর/এসজে

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর