চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানির পালে হাওয়া

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:১৯ পিএম

পোশাক খাতের সাথে সাথে চামড়া চামড়াজাত পণ্য রপ্তানি খাতও চাঙ্গা হয়ে উঠেছে অর্থ বছরের ছয় মাসে এখাতে রপ্তানি আয় ৫৬ কোটি ৩০ লাখ ডলার।

আর প্রবৃদ্ধি ২৬ শতাংশেরও বেশি রপ্তানিকারকরা বলছেন বিশ্ববাজারে চাহিদা বেড়েছে তাই কম দামে পণ্য আমদানিতে ক্রেতাও বেড়েছে

কর্মপরিবেশ এবং চামড়া প্রক্রিয়াজাতকণে পরিবেশ রক্ষা বিশ্বমানের নয় এমন অভিযোগ এখনো বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ

এজন্য নানা সময়ে বাংলাদেশি চামড়া পণ্য কেনা কমিয়েছে ইউরোপীয় ক্রেতারা এরপর চীনের বাজারেও চামড়া রপ্তানি কমায় অবিক্রিত থেকে যায় অনেক মজুদ

রপ্তানিকারকরা বলছেন, করোনা প্রকোপ কমায় চীন আবারও বাংলাদেশ থেকে চামড়া কেনা বাড়িয়েছে, তবে দাম বাড়েনি

জুতা চামড়াজাতপণ্য রপ্তানি চাহিদা গত ছয় মাসে অনেক বেড়েছে চামড়ার মজুদ আর পণ্য উৎপাদন সক্ষমতা ভালো থাকায় সময় মতো শিপমেন্ট বাড়াতে তেমন একটা সমস্যা হয়নি

ইপিবির হিসেবে অর্থ বছরের ছয় মাসে চামড়া খাতে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়েও সাড়ে ১১ শতাংশ বেশি তবে অর্থনীতিবীদের মতে এই চাহিদা টেকসই করাটাই চ্যালেঞ্জ

গরু-মহিষ এবং ছাগল-ভেড়ার মিলিয়ে বছরে দুই কোটি পিস চামড়া উৎপাদন করে বাংলাদেশ এর ৭০ শতাংশই ব্যবহার হয় রপ্তানি খাতে

চামড়া শিল্পের কাঁচামালের সহজলভ্যতাই বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনা অটুট রেখেছে যা আগামীতে আরো বাড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরবিএস   

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর