ইভ্যালির রাসেলের গাড়ি নিলামে: দাম উঠলো ১ কোটি সাড়ে ৮১ লাখ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়িটি (রেঞ্জ রোভার) নিলামে বিক্রি হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন হাবিবুর রহমান নামে এক প্রকৌশলী। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সোবহানবাগে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইভ্যালির সাতটি গাড়ি নিলামে বিক্রি হয়। 

নিলামে প্রথমে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। উন্মুক্ত ডাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কেনেন হাবিবুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা গাড়িটির দাম হাঁকান ১ কোটি ৮১ লাখ টাকা। 

নিলামে অন্য ছয়টি গাড়িও বিক্রি হয়। টয়োটা প্রিউস (ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১৩ লাখ ৫০ হাজার।

টয়োটা চিএইচআর হাইব্রিড (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২),  তৈরি সাল ২০১৭, ন্যূনতম নিলাম মূল্য ১৮ লাখ টাকা।

টয়োটা এক্সিও (ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

হোন্ডা ভেসেল (ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

হোন্ডা ভেসেল (ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা এবং 

মাইক্রোবাস ব্যান্ড টয়োটা (ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১২ লাখ টাকা। 


একাত্তর/এআর

চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু করে পর্যায়ক্রমে সবার টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর