পাইকারিতে কমলেও খুচরায় কমেনি পেঁয়াজের ঝাঁজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

হঠাৎ উত্তাপ ছড়িয়ে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার শ্যামবাজারে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, দিন পনেরোর মধ্যে নতুন হালি পেঁয়াজ উঠলে আরও কমবে দাম। তবে পাইকারি বাজারে দাম কমলেও, খুচরা বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

তেল, চাল, ডাল, চিনির পর এবার অস্থির পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পণ্যটি। গেল সপ্তাহে রাজধানীতে যে পেঁয়াজের কেজি ছিলো ৩০ থেকে ৩৫ টাকা।

সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। সুপার শপ কিংবা অভিজাত এলাকায় আরও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক দ্রব্যমূল্য তালিকা অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ দশমিক ৬৭ শতাংশ বেশি দরে।

বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি পেঁয়াজ সিন্ডিকেটের কারসাজি বলে উল্লেখ করেন ক্রেতারা। তারা জানান, শুধু পেঁয়াজের দামই নয় প্রতিটি কাঁচা সবজির দাম বেড়েছে।

পেঁয়াজসহ দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরার জন্য সরকারিভাবে বাজার মনিটরিংয়েরও জোর দাবি করেছেন ক্রেতারা।

তবে উল্টো চিত্র পাইকারি বাজারে। রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে একদিনেই কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে গেছে দাম।

আরও পড়ুন: পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা

কেজিতে দাম নেমে এসেছে ৩০-৩৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির জন্য দাম যেটুকু বেড়েছিল, সেটুকুও কমে যাবে দিন পনেরোর মধ্যে।

বাজারে অবশ্য এখনো পেঁয়াজের প্রচুর সরবরাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যও বলছে, গেল অর্থ-বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৩ লাখ ৬২ হাজার ৩শ’ ৮২ টন। সরকারি সংস্থাটির প্রত্যাশা চলতি অর্থ-বছরে উৎপাদন হবে আরও বেশি পেঁয়াজ।


একাত্তর/আরএ

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর