ঋণের ঝুঁকি কমাতে নতুন কর্মসূচি নিচ্ছে রূপালী ব্যাংক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম

খেলাপি ঋণের ঝুঁকি কমাতে পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। সাপ্লাই চেইন ক্রেডিট স্কিমের মাধ্যমে উৎপাদক, সরবরাহকারী এবং পরিবেশক- তিন জনকে একসাথে ঋণ দেয়া হবে। 

এতে গ্রাহকের কাছে অনেক টাকা আটকে যাওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি ঋণ আদায় প্রক্রিয়ায় নজরদারিও বাড়বে। এরিমধ্য এ সংক্রান্ত প্রস্তাবনা পরিচালনা পর্ষদে গেছে। 

ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের প্রতি একশ’ টাকার ৪৭ টাকায় এখন রাষ্ট্রীয় ও বিশেষায়িত খাতের ৯ ব্যাংকে। কি করে আদায় হবে সেটি নিয়ে এখনও অন্ধকারেই এসব ব্যাংক।

খেলাপির ভারে নুয়ে পড়া এসব রাষ্ট্রীয় ব্যাংক দফায় দফায় বৈঠক করেও আদায় করতে পারছে না বেশিরভাগ অর্থ। শেষমেশ অবলোপনের পথেই হাঁটছে। 

কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ঋণের আধিক্য কমাতে এবার নতুন ঋণ সেবা চালু করতে যাচ্ছে রূপালী ব্যাংক। যাকে তারা বলছেন ‘থ্রি টায়ার লোন’। 

আরও পড়ুন: নাম চূড়ান্ত, ১০ জনের তালিকা যাবে রাষ্ট্রপতির কাছে

যেখানে উৎপাদনশীল খাতে কাঁচামাল সরবরাহকারী, উৎপাদক ও পরিবেশক, এই খাতকে একই প্ল্যাটফর্মে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, সাপ্লাই চেইনের মধ্যে বিতরণ হওয়া ঋণ খেলাপি ঋণের ঝুঁকি কমাবে। ফলে ঋণ তদারকি ব্যবস্থায় কমবে খরচ। 

তিনি আরও জানান, এরই মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদে তোলা হয়েছে এই সেবা সংক্রান্ত নথিপত্র। সেখান থেকে পাস হয়ে আসলে তারা কাজ শুরু করে দেবেন।

আর্থিক খাত বিশ্লেষক ড. শাহ মো: আহসান হাবিব বলছেন, নতুন নতুন উদ্ভাবনীর নয় বরং যাচাই-বাছাই করে ঋণ দেয়া হলে খেলাপি হয়ে যাবার আশংকা কমে। 

তারা বলছেন, বড় কর্পোরেট হাউজ, ব্যাংক, ডিলার ও সাপ্লাইয়ার্সের মধ্যে এ সেতুবন্ধন নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কেননা, এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেলের বাইরে। 


একাত্তর/এসজে


ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
খেলাপি ঋণ দ্রুত আদায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী মার্চ মাসের মধ্যে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ লক্ষে পুণর্গঠন,
দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ। এতদিন কৃষি খাতের ঋণে এই ভূতের আতঙ্ক কম থাকলেও নতুন করে সেখানেও খেলাপির ভূত চেপে বসেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর