মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বেড়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:৪১ এএম

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের জন্য এমন একটি নির্দেশনা জারি করেছে। বিকাশ- রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে।

এমএফএসের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করতে ব্যক্তি হিসাবের লেনদেন সীমা পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের সব এমএফএস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, এখন থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহকেরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন।

এছাড়া ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। একইভাবে গ্রাহক দিনে ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন (ক্যাশ আউট) করতে পারবেন। এক্ষেত্রে এমএফএস হিসাবের স্থিতি কোনোভাবেই তিন লাখ টাকার বেশি রাখা যাবে না বলেও জানানো হয়।

নতুন নির্দেশনা মতে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহকেরা একে অপরকে দিনে ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। আগে প্রতি মাসে একজন গ্রাহক অন্য একজন গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।

তবে, এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের ঝুঁকি বিশ্লেষণ অনুসারে উপরোক্ত সীমা অতিক্রম না করে স্ব-স্ব প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোভিড-১৯ এর উদ্ভূত পরিস্থিতিতে এমএফএসের আওতা ও লেনদেনের ব্যাপ্তি প্রসারের পাশাপাশি এ মাধ্যম ব্যবহার করে সরকারের বিভিন্ন প্রণোদনা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে স্বল্প আয়ের মানুষের মধ্যে এমএফএস ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমএফএসের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করতে ব্যক্তি হিসাবের লেনদেন সীমা পুনঃনির্ধারণ করা হলো।


একাত্তর/আরএ

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর