দু’বছর মন্দার পর ঘুরে দাঁড়িয়েছে ঈদকেন্দ্রিক অর্থনীতি

আপডেট : ০২ মে ২০২২, ০৪:৩৭ পিএম

দু’বছর মন্দার পর এবার প্রাণ ফিরে পেয়েছে ঈদকেন্দ্রিক অর্থনীতি। পোশাক,জুতার মতো বাহারি পন্যের পাশাপাশি বিক্রি হয়েছে বিলাসজাত পণ্য।

এদিকে ইফতার পার্টি, বিয়ে, ঈদের ছুটিতে গ্রামে ফেরা ও ভ্রমণ, সব মিলে এক লাখ ৭০ হাজার কোটি টাকার লেনদেনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিশ্লেষকরা বলছেন, ঈদ কেন্দ্রিক টাকার এই প্রবাহ করোনা পরবর্তী অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। গতি পাবে লেনদেনেও।  

ঈদ মানেই বছরের বড় উৎসব। আর উৎসব মানেই নতুন পোশাক, বাহরি পোশাক ও জুতা আর হরেক রকম প্রসাধনীতে নিজেকে ও প্রিয়জনকে সাজিয়ে তোলা।

তাই উৎসবের রংয়ে নিজেকে মেলে ধরতে এক শপিং মল থেকে অন্য শপিং মলে ছুটেছেন ক্রেতারা। গভীর রাত পর্যন্তও সমানে চলছে কেনাকাটা।

মহামারীর প্রকোপ কমতেই ঈদ ফিরেছে স্বরূপে। উৎসবকে তার চিরায়ত রূপ ফিরিয়েদেয়ার পাশাপাশি দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে এতোটুকুও কার্পণ্য করেননি ব্যবসায়ীরা।

মূলধন জুগিয়েছেন পণ্য উৎপাদনসহ আমদানিতে। উৎপাদনেও গতি আনা হয়েছে।চেষ্টা হয়েছে সর্বোচ্চ সংখ্যক পণ্যের সমাগত ঘটানোর।

এবার চাপ ছিলো গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য বিকি-কিনিতেও। হোম এপ্লায়েন্সের বিকিকিনিও ছিলো চোখে পড়ার মতো। ফলে এসব খাতেও এসছে চাঙ্গা ভাব।

উৎসব প্রিয় বাঙালি পুরো রমজান মাস জুড়েই ইফতার ও সেহরির জন্য খরচ করেছেযে যার সাধ্য মতো। খাদ্য-খাবারে এই বিনিয়োগে ঘুরে দাঁড়িয়েছে রেস্তোরসহ খাবার কেন্দ্রিক বাণিজ্য।

এবারের ঈদের ছুটি দীর্ঘ। প্রিয়জনের সাথে ঈদ করছে ছুটে চলা কোটি মানুষ তো আছেনই। এর এর প্রভাবে পরিবহন খাতে যেমন সুবাতাস, তেমনি নুইয়ে পড়া পর্যটন খাতও গা ঝাড়া দিয়েছে।

নতুন টাকায় ঈদ মানে বাড়তি আনন্দ। এবারের ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, ভোগ্যপণ্যসহ বিভিন্ন পণ্য ও সেবার বাড়তি এই চাহিদায় প্রত্যাশার চেয়ে বেশিই বেচাকেনা হয়েছে।

আর বিশ্লেষকরা বলছেন, দুই বছর পর এমন জমজমাট বিকিকিনিতে অর্থনীতি পুনরুদ্ধারের গতিকে আরো বেগবান করবে।

একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর