নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্তাদেরও বিদেশ সফর বাতিল

আপডেট : ২৯ মে ২০২২, ০৮:৩৫ পিএম

এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারাদেরও বিদেশ সফর বাতিল করলো বাংলাদেশ ব্যাংক। 

রোববার (২৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজীর সই করা নির্দেশনায় এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বাতিল করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিডের প্রভাব মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখাসহ যথাযথ মুদ্রা ব্যবস্থাপনার লক্ষ্যে বিলাস পণ্যসহ অত্যাবশ্যক নয় এমন বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে সম্প্রতি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদেরও অফিসিয়াল কাজে বিদেশ যাওয়া নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন: সোমবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংক বলছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনার অংশগ্রহণ বিষয়ক বৈদেশিক ভ্রমণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত ভ্রমণ, হজ পালন ও চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য বিদেশ গমন, এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে গমন ও বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/স্টাডি ট্যুর/ওয়ার্কশপ/এক্সপোজার ভিজিট/সভা/সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।


একাত্তর/এসি

বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর