মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা

আপডেট : ০৪ জুন ২০২২, ০৭:১৭ পিএম

বাজেটে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পণ্যের চড়া দাম থেকে ক্রেতাকে স্বস্তি দিতে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন কার্ড পদ্ধতি চালুসহ সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

অর্থনীতিবিদরা বলছেন, এতে করে সরকারের খরচ বাড়লেও, রাজস্ব আদায়ে অমনোযোগী খাতগুলোর মাধ্যমে সেই খরচ তোলাও সম্ভব।

দেশের দারিদ্র্য পরিস্থিতি মূল্যায়ন করে আড়াই বছর আগে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে মোট জনগোষ্ঠীর ৫৪ শতাংশ সব সময়ই আবারও গরিব হওয়ার ঝুঁকিতে থাকে।

সেই হিসাবে এই জনসংখ্যা এখন আট কোটিরও বেশি। তারওপর নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য কিনতে এখন গুনতে হচ্ছে প্রতি একশো টাকার বিপরীতে বাড়তি প্রায় সাড়ে ছয় টাকা।

শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও একাত্তর টেলিভিশনের যৌথ আয়োজনে শেষ মুহুর্তের বাজেট ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা জানান, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটে গুরুত্ব দিতে হবে মানুষের জীবন জীবিকায়।

আলোচকরা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আমদানি খরচ কমাতে ডলারের দাম স্থিতিশীল রাখার কৌশল খুজতে হবে বাংলাদেশ ব্যাংককে।

আসছে বাজেটে গরিব মানুষকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো এবং সেই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়েও আলোচনা ছিলো জোরেসোরে।

ঘুরে ফিরে এসেছে বাজেট বাস্তবায়নে দূবর্লতা, সরকারের প্রাতিষ্ঠানিক সমক্ষতা ও দূর্নীতির প্রসঙ্গ। দেশের শীর্ষ অর্থনীতিবিদরা জানালেন গরিব ও সীমিত আয়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিতে অর্থ অপচয় রোধেও মনোযোগী হতে হবে।



একাত্তর/এসএ

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর