সরকারের সামনে বড় বাধা জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণ

আপডেট : ০৯ জুন ২০২২, ০১:০৫ পিএম

চাল-তেল কিংবা মশলাপাতি সব জিনিসের লাগামহীন দামে পুড়ছে বাজার। বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ এই চড়া বাজারের সাথে তাল মিলাতেই পারছেন না।

এ অবস্থায়, জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ, জানালেন পরিকল্পনামন্ত্রী। তার মতে, বাজেটে মূল্যস্ফীতি থাকবে সাড়ে পাঁচ শতাংশের ঘরে। 

চারজন মানুষের জন্য সোয়া এক কেজি চাল, তাও দুবেলা; আয় কম, এ জন্য মাছ মাংসের বালাই নেই। তাই সাথে করলা, আলু খাদ্য তালিকায় রেখেছেন এক গৃহিণী।

কিন্তু এই খাবারও কি ঘাম ঝরানো পরিশ্রম থেকে উপার্জন দিয়ে প্রতিদিন খাওয়া যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে দরিদ্র মানুষের জবাব একটাই, পেট আর চলছে না।

বেসরকারি গবেষণা সংস্থাগুলোর হিসাবে, করোনার প্রভাবে গেল দু’বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখে।

যাদের বেশিরভাগেরই মজুরি ফেরেনি আগের জায়গায়, কর্মসংস্থানেও নেই অনেকেই। অনেকে আবার ফিরে গেছেন গ্রামে। আবারও ফিরে এসে ফিরতে পারেননি কাজের জায়গায়।

এমন অবস্থায় বাড়তি দামে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন তারা।

পরিস্থিতি এমনই যে সরকারি হিসাবেই প্রতিটি পণ্য কিনতে গিয়ে খরচ হচ্ছে ১০০ টাকার বিপরীতে বাড়তি সাড়ে ছয় টাকা।

তবে এই মূল্যস্ফীতি রাখতে চায় না সরকার। তাই আসছে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে পণ্য আমদানিতে কর, শুল্ক ছাড়সহ একাধিক উদ্যোগ থাকছে এবারের প্রস্তাবিত বাজেটে।

আরও পড়ুন: সাংবাদিক প্রদীপ হত্যায় চারদিনেও গ্রেপ্তার হয়নি ঘাতক

বিশ্লেষকরা মনে করেন, এতেও কাজ হবে না। কেননা, দরিদ্র মানুষদের হাতে নগদ টাকার সরবরাহ বাড়ানো একই সাথে তাদের জন্য কর্মসংস্থান নিশ্চিতই এখন বড় চ্যালেঞ্জ।

তারা বলছেন, সামাজিক সুরক্ষা খাতের প্রকৃত অর্থে বলয় বৃদ্ধি, সুলভ মূল্য সরকারি পণ্য সেবা ক্রয় করার সক্ষমতা যাতে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো পায় সে বিষয়েও নজরদারি এখন জরুরি।


একাত্তর/আরএ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর