বড়পুকুরিয়া খনিতে সীমিত আকারে কয়লা উৎপাদন শুরু

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:১৯ পিএম

১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনিতে কয়লা উৎপাদন শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে সীমিত পরিসরে এক শিফটে কয়লা উৎপাদন শুরু করে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি।

রোববার (৭ আগস্ট) বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সাইফুল বলেন, চাইনিজদের মধ্যে এখনও করোনা সংক্রমণ রয়েছে। তারপরও পাশের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে এক শিফটে কয়লা উত্তোলন করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ডি শিফটে কয়লা উৎপাদন হয়েছে ৭১৫ দশমিক ৪৯৩ মেট্রিক টন। 

তিনি জানান, প্রতিদিন ডি শিফট চালু রেখে কয়লা উৎপাদন কাজ চালিয়ে যাওয়া হবে। পূর্ণ উৎপাদনে যেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। 

আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক-দোকান ভাঙচুর

উল্লেখ্য, এক্সএমসি-সিএমসি’র ৫০ জন চাইনিজ কর্মকর্তা-কর্মচারীসহ ৮৩ জন খনি শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৯ জুলাই কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে কয়লা উত্তোলন কাজে নিয়োজিত প্রায় সাড়ে  ৩০০ বাংলাদেশি খনি শ্রমিককে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।


একাত্তর/এসি

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার সাজিদ খানের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হলেও শুল্ক জটিলতায় তা খালাস করতে পারছেন না আমদানিকারকরা। আমদানি শুরুর তিন দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় দুই হাজার ৭১৯...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর