তেলের মূল্যবৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক-দোকান ভাঙচুর

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৭:৪১ পিএম

জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতার নিহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকসহ ৪টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৭ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে একটি মিছিল বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞার বাড়ি থেকে বের হয়ে ইসলামী ব্যাংকের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়ে এবং ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও জানালা এবং আরো ৩টি দোকানে ভাঙচুর চালায়।

এছাড়া রাস্তায় থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাবেক সাংসদ শাহজাহান আলী দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি দিলে উত্তেজনাকর অবস্থা তৈরি করে।

আরও পড়ুন: রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ হতাহত হয়নি। ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ

এতোদিন চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানী তেল পরিবহনের প্রধান বাহন ছিল ওয়েল কোস্টার বা ট্যাংকার। এতে সময়ের অপচয়ের পাশাপাশি পরিবহন ব্যয় হতো বেশি। এবার সেই দিন অতীত হলো। বন্দরনগরী থেকে ঢাকায় পাইপলাইনের...
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খানকে (৪৭) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক...
মোংলায় বিদেশী জাহাজ থেকে পাচার হওয়া জ্বালানী তেল বোঝাই একটি স্টিল বডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মোংলা থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে তেল পাচারকারী চক্রের এক সদস্যকে। সোমবার (১০ অক্টোবর)...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (৭ আগস্ট) রাতে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর