টয়লেট্রিজ পণ্যের দাম বেড়ে দ্বিগুণ, হতাশ ক্রেতারা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:১৯ পিএম

বাজারে প্রায় দ্বিগুণ হয়েছে সাবান শ্যাম্পু ডিটারজেন্ট আর টুথপেস্টের মতো টয়লেট্রিজ পণ্যের দাম। ৩৫ টাকার সাবান পাইকারিতেই বিক্রি হচ্ছে ৫০টাকা। 

আর ভোক্তাদের সেটি কিনতে হচ্ছে ৭০ টাকায়। বাজারে এসব পণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই। তাই এতোটা দাম বাড়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বিক্রেতারা। 

তবে উৎপাদনকারীরা বলছেন, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলারের দাম বাড়ার কারণেই বেড়েছে টয়লেট্রিজ পণ্যের দাম। 

কয়েক মাস আগেও চকবাজারে দেড়শ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ছিলো ৩৫ টাকা। এখন বিক্রেতাদেরই সেই সাবান কিনতে হচ্ছে ৫০ টাকায়। আর ক্রেতাদের কিনতে হচ্ছে ৭০ টাকা। অর্থাৎ এক সাবানেই লাভ ২০ টাকা। 

এতো গেল কেবল লাক্স সাবানের হিসাব। এক কেজি ওজনের এক প্যাকেট গুঁড়া সাবানের দাম কেবল পাইকারিতেই বেড়েছে অন্তত ৪০ টাকা। 

image


অবস্থা এমন যে, একজন ক্রেতা যদি এক কেজি গুঁড়া সাবান, থালাবাসন ধোয়ার আধা লিটার তরল সাবান,একটি সুগন্ধি সাবান, এক বোতল শ্যাম্পু ও একটি টুথপেস্ট কেনেন; তাহলে খরচ হবে ৬৫৭ টাকা। যা আগের দামের তুলনায় ১০০ টাকা বেশি। 

ডিলার আর খুচরা বিক্রেতারা বলছেন বাজারে এসব পণ্যের কোন অভাব নেই। কিন্তু কোম্পানির বেঁধে দেয়া দামে তারা কিনতে বাধ্য। 

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই কসমেটিকস ও ট্রয়লেট্রিজ পণ্যের দাম বাড়ায় আরও বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, অনেক কিছুর ব্যবহার বাদ দিকে বাধ্য হবেন তারা।

শুধু দেশে উৎপাদিত নয়, আমদানি করা প্রসাধনী সামগ্রীর দামও বেড়েছে কমপক্ষে ৪০ শতাংশ। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, পারফিউম, বিভিন্ন ক্রিম ও টয়লেট্রিজ পণ্যের দাম বেড়েছে।

image


৮০ টাকার ডাভ সাবান এখন ১৫০ টাকা। ২০০ গ্রাম ওজনের ইমপেরিয়াল লেদার সাবান ৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা। অর্থাৎ এক লাফে দাম বেড়েছে ১১০ টাকা। মানভেদে ৮০ টাকার গায়ে মাখা সাবান বেড়ে হয়েছে ১৩০-১৫০ টাকা।

আরও পড়ুন: আটা-ময়দার দাম বেড়েছে, কমেছে ডিম-মুরগির

উৎপাদকদের দাবি, বিশ্ব বাজারে কাঁচামালের দাম বেড়েছে দ্বিগুণ। আর, ডলারের দাম বাড়ায় তাদের কিনতে হচ্ছে আরও বেশি দামে। 

তবে, বিশ্ববাজারে কাঁচামালের দাম কমছে। ডলারও স্থিতিশীল হচ্ছে। তাই ভবিষ্যতে দাম কিছুটা কমানোর আশ্বাসও দিয়েছে উৎপাদকরা।




একাত্তর/এসি

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর