চারদিনের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫ পিএম

মাত্র চারদিনের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা। ৪ দিন আগেও ১২০ টাকায় বিক্রি হওয়ায় ডিম গতকাল থেকে বাজারে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, আজিমপুরসহ বেশ কিছু বাজারে সরেজমিনে ঘুরে নতুন দামে ডিম বিক্রি হতে দেখা যায়।

সুলভ প্রোটিনের উৎস হিসেবে প্রায় প্রতিটি পরিবারের দৈনিক খাদ্যতালিকায় ডিম জনপ্রিয়। এখন সেই ডিমও তাদের বাজেটের অপেক্ষাকৃত বড় একটি অংশ দখল করে নিচ্ছে।

গত ৯ আগস্ট থেকে ডিমের দাম বাড়তে শুরু করে। যা ১৩ আগস্ট ‘রেকর্ড’ পর্যায়ে পৌঁছায়।

প্রায় ১ দশক আগে বার্ড ফ্লু মহামারির সময় সর্বশেষ ডিমের দাম এতো বেড়েছিল।

১৮ থেকে ২৪ আগস্টের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর (ডিএনসিআরপি) দেশজুড়ে ডিম ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায়। এরপর বাজারে ডিমের দাম কমতে শুরু করে।

আরও পড়ুন: সবজি-ডিম ও মুরগির দাম বেড়েছে, কিছুটা কমেছে চাল, পেঁয়াজের

তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে ৫ সেপ্টেম্বর থেকে ডিমের দাম আবারো বাড়তে শুরু করে। এবার চারদিনের ব্যবধানে দাম বাড়লো আরেক দফা।


একাত্তর/আরএ

দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ডিম সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান। সরকারি দামে বিক্রি এড়াতে কাপ্তানবাজার ও তেজগাঁওয়ে চাহিদামতো ডিম সরবরাহ করেনি তারা।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সীমিত সময়ের জন্য সাত প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর