ডিম আমদানি নয়, সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: মৎস্য উপদেষ্টা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

বুধবার সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আখতার। আর সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান বাজারে স্বস্তি ফিরেছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন সাড়ে চার কোটি ডিমের চাহিদা থাকলেও সবমিলিয়ে উৎপাদন প্রায় ছয় কোটি। তাই দুই দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানান সংশ্লিষ্ট উপদেষ্টা। 

ফরিদা আখতার বলেন, অনুমোদন দেবার পর এখন পর্যন্ত ১১ লাখ ডিম এসেছে। তাই আমদানি নয় সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ ও ভারতে মাছ না ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসছে রমজানেও ট্রাকসেলর মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আখতার।

এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন বাজারে স্বস্তি ফিরেছে।

এদিন ৫৫ লাখ লিটার সয়াবিন ১০ হাজার মেট্রিকটন চিনি ও গম আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

আরবিএস
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর