নির্ধারিত দামে মিলছে না ডিম, সরবরাহ নেই আড়তেও

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম

সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ডিম সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান। সরকারি দামে বিক্রি এড়াতে কাপ্তানবাজার ও তেজগাঁওয়ে চাহিদামতো ডিম সরবরাহ করেনি তারা। আড়তদারদের অভিযোগ, শুক্রবার এই দুই বাজারে ১০ লাখ করে ২০ লাখ ডিম সরবরাহের কথা থাকলেও দেয়ার হয়েছে অর্ধেকেরও কম। দাম কমেনি রাজধানীর মুদির দোকানগুলোতেও। 

শুক্রবার কাপ্তান বাজারের ডিমের আড়ত । বেশিরভাগ দোকানেই ডিম নেই। খালি হাতে ফিরে গেছেন পাইকারি ও খুচড়া বিক্রেতাদের অনেকেই। 

আড়তদাররা বলছেন, বাজারে ডিমের সংকট কাটাতে কাপ্তান বাজার ও কারওয়ান বাজারে আসার কথা ছিলো ১০ লাখ করে ২০ লাখ ডিম। তবে কিছু প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেয়া ১০ টাকা ৫৮ পয়সায় ডিম বিক্রিতে রাজি নয়। সে কারণেই তারা কমিয়ে দিয়েছে ডিমের সরবরাহ। 

কাপ্তান বাজারের আড়তদাররা সরকারি দামে বিক্রি করলেও, তেজগাঁও এর আড়তদাররা এখনও বাড়তি দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। 

পাড়া মহল্লার দোকানগুলোতেও দাম কমেনি। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। ফলে এখনও ভুক্তভোগী ভোক্তারা।

বাজারের মতো মুদির দোকানগুলোতেও সরকারের নজর প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।

 

আরবিএস
দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কাঁচাবাজার। শীতের সবজি এলেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর