যেভাবে গ্রাহক কলড্রপের ক্ষতিপূরণ পাবেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ কল কেটে গেলে গ্রাহকের যে টাকা গচ্চা যেতো তা এবার ক্ষতিপূরণসহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বিটিআরসি।

একই অপারেটরের দুটি মোবাইল নম্বরের মধ্যে প্রতিটি কলড্রপের জন্য ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। আগামী এক অক্টোবর থেকে এটি কার্যকর হতে চলেছে। আর গ্রাহক কলড্রপের পরিমাণ জানতে পাবেন এসএমএসের মাধ্যমে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে নতুন এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জারি করেছে বিটিআরসি। এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

কলড্রপ নিয়ে যা বললো বিটিআরসি

সংবাদ সম্মেলনে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, অন নেট কলড্রপের ক্ষেত্রে গ্রাহকের আর্থিক এবং মানসিক ক্ষতি বিবেচনায় ক্ষতিপূরণ হিসাবে দৈনিক প্রথম ও দ্বিতীয় কল ড্রপের ক্ষেত্রে প্রতিটি কল ড্রপের জন্য তিনটি করে পালস (প্রতি কলড্রপের জন্য ৩০ সেকেন্ড) টকটাইম দিতে হবে।

পরবর্তী ৩য় থেকে ৭ম কলড্রপের প্রতিটি কল ড্রপের জন্য ৪টি পালস বা ৪০ সেকেন্ড করে গ্রাহককে টকটাইম ফেরৎ দিতে হবে বলে জানান তিনি।

নাসিম পারভেজ বলেন, অন-নেট বা একই অপারেটরের ভয়েস কল ড্রপের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

অফ-নেট বা ভিন্ন অপারেটরের কলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা তার পদ্ধতি কী হবে, সেটা নিয়ে বিটিআরসি কাজ করছে বলে জানান তিনি।

কলড্রপে কোন অপারেটর কেমন ক্ষতিপূরণ দেয়

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে কোনো অপারেটরই প্রথম কলড্রপের জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না। বিটিআরসির তথ্য বলছে, গ্রাহকের যত কলড্রপ হতো তার ৬৫ শতাংশই হয় প্রথম কলড্রপ। এতে অধিকাংশ কলড্রপের ক্ষতিপূরণ পায় না গ্রাহক। বর্তমানে গ্রামীণফোন ও রবি তৃতীয় থেকে সপ্তম কলড্রপের ক্ষেত্রে প্রতি কলড্রপে এক মিনিট করে ফেরত দেয়। আর বাংলালিংক দেয় দ্বিতীয় থেকে ষষ্ঠ কলড্রপ পর্যন্ত।

কীভাবে জানবেন আপনার কলড্রপের পরিমাণ

নতুন নির্দেশনায়, কলড্রপ নিয়ে সব মোবাইল ফোন অপারেটরদের জন্য অভিন্ন ইউএসএসডি কোড *১২১*৭৬৫# চালু হয়েছে। এই নম্বরে ডায়াল করে একজন গ্রাহক জানতে পারবেন তার দৈনিক, সপ্তাহিক বা মাসিক অননেট কলড্রপের পরিমাণ।

ক্ষতিপূরণ আসবে যেভাবে

কলড্রপের ফলে পাওয়া কল মিনিট পরবর্তী দিনের প্রথম কল হতে ব্যবহারযোগ্য হবে। ফেরত পাওয়া মিনিট পুরোপুরি ব্যবহার শেষ হওয়ার আগে গ্রাহকের অ্যাকাউন্ট হতে কোনো টাকা কাটা যাবে না। এছাড়া কলড্রপের জন্য ফেরত দেওয়া টকটাইমের বিষয়ে গ্রাহককে এসএমএস করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। 

আরও পড়ুন: ডিভাইস বসানো সেই পাখি সম্পর্কে যা জানা গেলো

এক অপারেটর থেকে অন্য অপারেটরে কলড্রপ হলে কী?

অফনেট (এক অপারেটর থেকে অন্য অপারেটর) কলড্রপের ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে বলা হয়, অননেট (একই অপারেটর) কলড্রপের ক্ষতিপূরণও যেন গ্রাহক পেতে পারে সেজন্য কাজ করছে বিটিআরসি। অফনেট কলড্রপের ক্ষেত্রে বাণিজ্যিক বিদ্যুৎ চলে যাওয়া, এনটিটিএন ফাইবার কাটায় নেটওয়ার্ক কাটা, ট্রান্সমিশন নেটওয়ার্ক মানসম্মত না হওয়া, যন্ত্রপাতি অচল হওয়া, আইসিএক্স সুইচ ক্যাপাসিটিসহ বেশ কিছু বিষয় রয়েছে। তাই একটু সময় লাগছে। এজন্য বিটিআরসি ‘টেলিকম মনিটরিং সিস্টেম’ বা টিএমএস প্রকল্প বাস্তবায়ন করছে। যেখানে অফনেট কলড্রপের কারণ শনাক্ত করা সহজ হবে এবং দায়ি অপারেটরকে দায়বদ্ধতার আওতায় আনা যাবে।


একাত্তর/এসি

দেশের প্রায় অর্ধেক মোবাইল গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত জুন মাসে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার...
এবার বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) ট্যারিফ (ইন্টারনেট সেবামূল্য) বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একযুগ পর...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর