গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল বিটিআরসি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

দেশের প্রায় অর্ধেক মোবাইল গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত জুন মাসে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিটিআরসি, এখন নতুন সিম বিক্রিতে আর বাধা নেই বলে জানিয়েছে গ্রামীণফোন। 

ছয় মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির একজন কর্মকর্তা মঙ্গলবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, গ্রামীণফোনকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'গ্রামীণফোন বিশ্বাস করে, সেবার মান সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া একটি অনুপযুক্ত ব্যবস্থা। তবুও ছয় মাস আগে নিষেধাজ্ঞা জারির পর থেকে আমরা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক আলোচনা করে এসেছি। গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপের প্রশংসার পাশাপাশি গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।'


একাত্তর/এআর

সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। 
শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত সরকার। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর