নজিরবিহীন অর্থনৈতিক মন্দার ধাক্কায় নতুন চ্যালেঞ্জ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৭:১৩ পিএম

নজিরবিহীন অর্থনৈতিক মন্দার ধাক্কায় চ্যালেঞ্জের মুখে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি।

শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকট, পাকিস্তানের প্রলয়কারী বন্যা, রুশ ও ইউক্রেন যুদ্ধ প্রভাবের মতো ঘটনা দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

পাশাপাশি রয়েছে কোভিডের ধাক্কা কাটিয়ে উঠতে না পারার সমস্যাও। এসব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ম্রিয়মাণ বলছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ‘কপিং ইউথ শংকস ম্যাইগ্রেশন অ্যান্ড দ রোডস টু রেজিলিয়েন্স’ -শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে এ সংস্থা বলছে, চলতি বছরে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশ, গেল বছর যা ছিলো ৭ দশমিক ৮ শতাংশ।

বিশ্বব্যাপী চড়া মূল্যস্ফীতি আর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এ অঞ্চলের সবগুলো দেশই অর্থনৈতিক মন্দার মুখোমুখি বলছে বিশ্বব্যাংক।

কেউ কেউ মন্দা কাটিয়ে উঠার চেষ্টা করছে।

সংস্থাটি বলছে, এ বছর গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ২ শতাংশ। এক্ষেত্রে দরিদ্র মানুষদের খাবারের জন্য তাদের আয়ের বড় অংশই খরচ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসনীতি সহজীকরণ, ভিসা খরচ কমানো, শ্রমিকদের প্রযুক্তি বিষয়ে দক্ষতা বাড়াতে হবে এসব দেশকে।

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে।

দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক প্রতিবেদনে এ প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক। এ সময়ে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮ শতাংশ।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, করোনার পর রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। সংকট কাটিয়ে উঠতে বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য রাজস্ব আদায়ে জোর দেয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: দাম বাড়লো চিনির, কমলো পাম তেলের

মূল প্রবন্ধে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, খাদ্য পণ্যের দাম বৃদ্ধি সবচেয়ে বড় ঝুঁকির বিষয়।

খাদ্যপন্য ছাড়া স্যার এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লেনদেনে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেবা খাতে উন্নয়ন আশা জাগাচ্ছে বলেও মনে করেন হ্যান্স টিমার।


একাত্তর/আরএ

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধের জেরে ঢাকার শেয়ারবাজারে বড়...
৫৪ বছরেও সঠিক পথে চলতে পারেনি দেশের অর্থনীতি। আর্থ-সামাজিক খাতের কিছু সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তুলনায় কিছুটা উন্নতি হলেও অর্থনীতিতে ঝুঁকিটাই বেশি।
দেশের সবচেয়ে বড় আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জে ঢুকছে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ। বড় আকৃতির ওইসব পেঁয়াজ দেশি ও ভারতের পেঁয়াজ থেকে তুলনামূলক দামও কম। 
আগামী মার্চের মধ্যে বাংলাদেশের কাছ থেকে ধার নেয়া ২০ কোটি ডলারের পুরাটো পরিশোধ করবে শ্রীলংকা। এমন আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর