মার্চের মধ্যেই বাংলাদেশের ধার শোধ করবে শ্রীলংকা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৭:৫৭ পিএম

আগামী মার্চের মধ্যে বাংলাদেশের কাছ থেকে ধার নেয়া ২০ কোটি ডলারের পুরাটো পরিশোধ করবে শ্রীলংকা। এমন আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সাথে এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। 

এরইমধ্যে ঋণের অর্থ পরিশোধে আইএমএফের দারস্থ হচ্ছে শ্রীলংকা। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে এসেছে ভারতসহ পার্শ্ববতী কয়েকটি দেশ। 

একদিকে ক্ষমাতসীনদের দূর্নীতি, লুটপাট ও অপশাসন, অন্যদিকে দীর্ঘমেয়াদী চিন্তা না করেই বড় বড় অবকাঠামো খাতে বাড়তি বিনিয়োগ করে শ্রীলংকা। এরসাথে করোনার ধাক্কায় দ্বীপ দেশটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন ও পোশাকখাতে ধস নামে।  

সবমিলিয়ে ২০২১ সালে চরম সংকটে পড়ে শ্রীলংকা। শেষ পর্যন্ত নিজেদের দেউলিয়া ঘোষণা করে এ দ্বীপ রাষ্ট্র। 

বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে সে বছর ২০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বাংলাদেশ। এক ধরনের মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপ নীতি মেনে ঋণ পরিশোধের সময়ও বেধেঁ দেয়া হয়। কিন্তু দেউলিয়া ঘোষণার পর শ্রীলংকার থেকে ঋণের টাকা ফেরত পাওয়ায় দেখা দেয় অনিশ্চয়তা, বাংলাদেশে শুরু হয় আলোচনা-সমালোচনা। যা ভাবিয়ে তুলেছে বাংলাদেশকেও।

আরও পড়ুন: গাইবান্ধায় নির্বাচন বন্ধ হঠকারী সিদ্ধান্ত নয়: সিইসি

শ্রীলংকা থেকে ঋণের টাকা কবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় শ্রীলংকার গভর্নরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর 

চরম অর্থনৈতিক মন্দা থেকে বাচঁতে এরইমধ্যে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো সংস্থাগুলোর কাছে ঋণ সহায়তা চেয়েছে দেশটি।


একাত্তর/আরবিএস  

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর