ইইউ দেশসমূহে রপ্তানি বাড়াতে পারে ১৮ বিলিয়ন ডলার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১২:৪৭ পিএম

বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে ২৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে যা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আরো ১৮ বিলিয়ন ডলার বাড়ানো যেতে পারে। এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ‘স্ট্রেংথেনিং বাংলাদেশ-ইইউ ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন: ইস্যুস অ্যান্ড পলিসি প্রায়োরিটিস’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।

সমীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি।

এতে সভাপতিত্ব করেন র‌্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

আরও পড়ুন: আইএমএফ ঋণের ব্যাপারে ইতিবাচক আশ্বাস পেলো বাংলাদেশ ব্যাংক

ইআরডি সচিব শরিফা খান বলেন, ইইউ সকল পরিস্থিতিতে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে সহায়তা বাড়ানোর আহবান জানান।


একাত্তর/আরএ

কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর