আইএমএফ ঋণের ব্যাপারে ইতিবাচক আশ্বাস পেলো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:১৫ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

গেলো জুলাইয়ে ঋণ নেয়ার আগ্রহ জানিয়ে আইএমএফকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এক্সেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি ইসিএফসহ তিন ধরনের স্কিম থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের ঋণ চাওয়া হয়।

এ বিষয়ে আলোচনা করতে বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় আসে আইএমএফের দশ সদস্যের একটি দল। প্রথম দিনে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন তারা। 

আর সফরের দ্বিতীয় দিন বৈঠক ছিলো বাংলাদেশ ব্যাংকের সাথে। দিনব্যাপী আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও তার টিম। উঠে আসে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংক খাতের সুশাসন প্রসঙ্গ, সুদের হার, সরকারি বন্ড ও বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থাসহ নানা বিষয়।  

জিএম আবুল কালাম আজাদ জানান, বৈঠকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে দুপক্ষই। আইএমএফ যেমন ঋণ দিতে আগ্রহী, তেমনি আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারে আগ্রহী বাংলাদেশ ব্যাংকও। দুই সপ্তাহের মধ্যে ঋণ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানান তিনি। 

১৫ দিনের এ সফর শেষ হবে আগামী ৯ নভেম্বর। এর মাঝে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আবারও কয়েক দফায় বসবে তারা। সফরের শেষ দিনেও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। 

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সম্মেলনে সংস্থার নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেন গভর্নর রউফ তালুক। বৈঠক শেষে ঋণ দেয়ার ব্যাপারে আইএমএফের ইতিবাচক মনোভাব উঠে আসে সেখানেও। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, রিজার্ভের হিসাব বেশি দেখানো হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের দাবি, আগে থেকে যেভাবে হিসাব হয়েছে, সেই পদ্ধতিতেই রিজার্ভের গ্রস বা মোট হিসাবটাই প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ হচ্ছে ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব মানলে এ থেকে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার বাদ দিলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের মত।

এছাড়া ২০১৬ সালে হ্যাংকিংয়ের মাধ্যমে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের মধ্যে ফেরত না আসা অংশটুকু এখনও রিজার্ভে দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক।


একাত্তর/এসজে


নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। ওয়াশিংটনে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর