সিরামিক মেলায় গোল্ড অ্যাওয়ার্ড পেলো এক্স সিরামিকস

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৮:০২ পিএম

সিরামিক এক্সপো বাংলাদেশের প্রদর্শনীতে সেরা প্যাভেলিয়নের স্বীকৃতির পাশাপাশি দর্শনার্থী আকর্ষণ ও প্রদর্শনী এরিয়ার তিন বিভাগে সেরা পুরস্কার 'গোল্ড অ্যাওয়ার্ড' পেলো এক্স সিরামিকস গ্রুপ।

প্রদর্শনীর সমাপণী দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে 'গোল্ড অ্যাওয়ার্ড' গ্রহন  করেন এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার।

এই অর্জন প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, আন্তর্জাতিক সিরামিক প্রদর্শনীতে এই অর্জন এক্সসিরামিকসকে আগামী দিনে আরো উন্নত পণ্য উৎপাদনে অনুপ্রেরণা যোগাবে।

তিনি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে এক্স সিরামিকসের দক্ষ কর্মীদল যাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান বজায়ে প্রচেষ্টা বজায় রয়েছে।

image

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক প্রদর্শনীতে এক্সমনিকা, এক্সমোনালিসা, এক্সআলেকজান্ডার ও ভেনাস নামে চারটি ব্রান্ড নিয়ে অংশ নেয় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) আয়োজনে তিন দিন ব্যাপী মেলায় বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ৯০টি প্রতিষ্ঠানসহ ২০০টি ব্রান্ড অংশ নেয়। 

জানা গেছে, স্থানীয় উৎপাদনকারীরা বিশ্বের ৫০টিরও বেশি দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বছরে আয় প্রায় পাঁচশত কোটি টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষ খাতটির সঙ্গে জড়িত। 

image










একাত্তর/এআর

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর