ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানত নিরাপদে: বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

ইসলামী ব্যাংক রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, যারা এ ব্যাংকে আমানত রেখেছেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ ব্যাংক তাদের আমানতের নিশ্চয়তা দিচ্ছে।

রোববার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

মেজবাউল হক বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে, সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তার তদন্ত চলছে। তদন্তের পরই আমরা বলতে পারবো।’

তিনি বলেন, রমজানে মাসে নিত্যপণ্যের সঙ্কট হতে পারে, এটা মাথায় রেখে এখন থেকে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খুলতে ব্যাংকগুলো ব্যবসায়ীদের পূর্ণ সহায়তা দেবে। 

আরও পড়ুন: আবার বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

তিনি জানান, প্রয়োজনে এ বিষয়ে কোনো নীতি-সহায়তা দরকার হলে তাও করবে কেন্দ্রীয় ব্যাংক। 

এ সময় ব্যাংকে আমানত নিয়ে গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।


একাত্তর/এসি

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর