পাঁচ লাখ পর্যন্ত খেলাপি ঋণ মামলা ছাড়াই অবলোপন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

ছোট ঋণের মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত খেলাপি থাকলে মামলা ছাড়াই তা অবলোপন করা যাবে বলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন দুই লাখ টাকার খেলাপি ঋণ কোনো প্রকার মামলা ছাড়াই অবলোপনের সুযোগ ছিল।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ বিষয়ে ব্যাংকগুলোতে পাঠানো সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘কৃষি এবং সিএমএসএমই ( কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ‍আকারের উদ্যোক্তা) ঋণসহ অন্যান্য খাতের ঋণ/বিনিয়োগ অবলোপনে অত্যাবশ্যকীয়ভাবে মামলাযোগ্য না হলে পাঁচ লাখ টাকা আদালতে মামলা দায়ের ব্যতিরেকে অবলোপন করা যাবে’। 

এর ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপির তালিকায় থাকা ক্ষুদ্র অংকের ঋণের মামলা খরচ, ঋণস্থিতি বিবেচনায় প্রায়শই অধিক হয় বিধায় আবশ্যক না হলে মামলা ছাড়াই অবলোপন করা যাবে।

এর আগে ২০১৯ সালে খেলাপি ঋণ অবলোপনের জন্য একটি নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, দুই লাখ টাকার বেশি খেলাপির বিপরীতে মামলা ছাড়া ঋণ অবলোপন করা যাবে না। ঋণ অবলোপনের পূর্বে অবশ্যই অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলা দায়ের করতে হবে।

তবে নতুন এ সিদ্ধান্ত ছাড়া ঋণ অবলোপনের অন্যান্য শর্ত একই রেখে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর গত জুনে আরেক সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়ে বলেছিল, জাল-জালিয়াতি বা প্রতারণা ও অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে বিতরণকৃত ঋণ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তা নিষ্পত্তি হলেই কেবল অবলোপন করা যাবে।

২০০৩ সাল থেকে ব্যাংকগুলোকে ঋণ অবলোপনের সুযোগ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

আর ২০০৩ সাল থেকে এ পর্যন্ত অবলোপন করা হয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকার ঋণ, যা ব্যাংক খাতে খেলাপি হওয়ার ঋণের ৫১ শতাংশের মত।

আরও পড়ুন: ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

কিছু অর্থ আদায়ের পর অবলোপন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকায়। গত জুন মাসের পর এর পরিমাণ আরও বেড়েছে।

আগে পাঁচ বছর না হওয়া পর্যন্ত কোনো ঋণকে অবলোপন করা যেত না। ২০১৯ সালে সে নিয়ম পরিবর্তন করে সময় কমিয়ে তিন বছর করা হয়।


একাত্তর/এসজে
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, অবলোপনের পরও ঋণের আদায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে পুনঃতফসিল অথবা এক্সিট সুবিধা দেওয়া যাবে গ্রাহককে।
চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি, যা মোট বিতরণ করা ঋণের ২৪ শতাংশ। মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি আর প্রথমবার তা ছাড়ালো ৪ লাখ কোটি টাকার ঘর।
খেলাপি ঋণ বৃদ্ধিতে আগের সব রেকর্ড ভেঙে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬ হাজার কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
ইচ্ছে করে ঋণ খেলাপি হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো বছরের পর বছর তাদের নানা সুবিধা দিয়ে সহায়তা করেছে খোদ বাংলাদেশ ব্যাংক। এভাবে ফোকলা করে ফেলা হয়েছে দেশের ব্যাংকিং খাত। তাই খেলাপি ঋণ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর