প্রতি চার টাকা ঋণে খেলাপি এক টাকা!

আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৪৩ এএম

চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি, যা মোট বিতরণ করা ঋণের ২৪ শতাংশ। মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি আর প্রথমবার তা ছাড়ালো ৪ লাখ কোটি টাকার ঘর।

আবার এক বছরের ব্যবধানে বেড়েছে খেলাপি ঋণ বেড়েছে ১৩০ দশমিক ৫৭ শতাংশ, যা অবধারিতই ছিলো; বলছে, বাংলাদেশ ব্যাংক। তবে, খেলাপি ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পেছনে, অন্তত পাঁচটি কারণ তুলে ধরলেন বিশেষজ্ঞরা।

পট পরিবর্তনের সময় থেকে, এস আলম গ্রুপের মালিকদের মতো মাফিয়ারা বিদেশে পালিয়ে যাওয়া আর মাফিয়া ডন সালমানদের জেলে যাওয়ার পর প্রতি প্রান্তিকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ! সবশেষ জানুয়ারি থেকে মার্চ; তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে তা সাড়ে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা বা ২২ শতাংশ বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার চার লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়ায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ ২৪ দশমিক ১৩ শতাংশ এখন খেলাপি ঋণ। ২০২৪ সালের মার্চ প্রান্তিকের চেয়ে, এবছরের মার্চে খেলাপি ঋণ বেড়েছে, ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা বা ১৩০ দশমিক ৫৭ শতাংশ!

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের স্থিতি ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল মোট ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। গত বছর মার্চে খেলাপি যা ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা।

এর আগে আইএমএফ’র চাপের কথা চেপে গেলেও, নীতি পরিবর্তনের কারণে যে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে সেই আভাস আগেই দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ডিসেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করে গত ২৬ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, কোনো ঋণের কিস্তির মেয়াদের শেষ তারিখের ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করলেই শুধু খেলাপির খাতায় নাম উঠবে না। আগে এই সুযোগ ছিলো ১৮০ দিন।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, অবলোপনের পরও ঋণের আদায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে পুনঃতফসিল অথবা এক্সিট সুবিধা দেওয়া যাবে গ্রাহককে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর