সঞ্চয়পত্র থেকে ঋণ না নিতে সরকারকে পরামর্শ

আপডেট : ০৯ জুন ২০২১, ০১:৪০ পিএম

বাজেট ঘাটতি মেটাতে, সরকার সঞ্চয়পত্র থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ শতাংশ বেশি ঋণ নিয়েছে। এই হিসাব চলতি অর্থবছরের দশ মাসের। 

যেখানে পুরো অর্থবছরে ঋণ নেবার কথা ছিলো ২০ হাজার কোটি টাকা। এই অবস্থায় নতুন অর্থবছরের জন্য এই খাত থেকে আবারও ৩২ হাজার কোটি টাকা নিতে চায় সরকার। 

ব্যাংকে লাখ টাকার বিপরীতে লভ্যাংশ মিলছে বড় জোর ৬ শতাংশ। শেয়ারবাজারে বিনিয়োগও আজকাল নিরাপদ নয়। কিন্তু সঞ্চয়পত্রে সুদ মিলছে ১১ শতাংশের ওপরে। 

তাই মূলধন নিরাপদ রেখে বেশি মুনাফা পেতে বেশিরভাগ মানুষের আগ্রহ সঞ্চয়পত্রের দিকে। তাদের সোজা কথা, সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরাপদ ও সবচেয়ে লাভজনক।

প্রতি মাসেই পাওয়া যায় লাভ। তাই দেশের অনেক পরিবারের আয়ের উৎস এখন এই সঞ্চয় পত্র। এটি গ্রাহকদের জন্যে লাভজনক বিনিয়োগ হলেও সরকারের জন্য এটি ঋণ। 

উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা প্রয়োজনে এই খাত থেকে ঋণ নিয়ে থাকে সরকার। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সঞ্চয়পত্র থকে সরকার ঋণ নিয়েছে প্রায় ৯২ হাজার কোটি টাকা। অথচ নেয়ার পরিকল্পনা ছিলো মাত্র ২০ হাজার কোটি টাকা। 

আগামী অর্থবছরের জন্য এই খাত থেকে সরকার নিতে চায় প্রায় ৩২ হাজার কোটি টাকা। এমন প্রবণতার সমালোচনা করে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলছেন, অর্থনীতির স্বার্থে নয় রাজনৈতিক স্বার্থেই এই ঋণ নেয়া হচ্ছে। যা সরকারের ওপর সুদের বোঝা বাড়াচ্ছে। 

সেই সঙ্গে সরকারের এই বিনিয়োগ সেবার সুবিধা আবার কারা পাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছেন এই অর্থনীতিবিদ। তার মতে, সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহিত করে বরং উৎপাদনশীল খাতে অর্থের যোগাণ দেয়া যেতে পারে। নয়তো ঋণের ঘুর্ণায়মান ধারায় ঘুরবে দেশ। 



একাত্তর/এআর

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর