এক পরিবার থেকে তিনজনের বেশি ব্যাংক পরিচালক নয়

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৯:৪৬ পিএম

ব্যাংকে এক পরিবারের তিনজনের বেশি পরিচালক হতে পারবেন না, এমন বিধান রেখে আরও একবার ব্যাংক কোম্পানি আইন সংশোধন হচ্ছে। পাশাপাশি এই সংশোধনীতে ‘ইচ্ছাকৃত’ ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর হওয়ার বিধান রাখা হয়েছে। 

মঙ্গলবার এ আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মাহমুদুল হোসাইন খান।

তিনি আরও জানান, বর্তমানে এক পরিবার থেকে চারজন করে পরিচালক থাকতে পারেন। এটা পরিবর্তন করে এখন সর্বোচ্চ তিনজন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক পরিবারের সদস্যদের জামানতবিহীন কোন ঋণ দেয়া যাবে না বলে বিধান রাখা হয়েছে। 

মাহমুদুল হোসাইন বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। একে আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য সংশোধনী প্রস্তাব আনা হয়। প্রস্তাবিত আইনে মোট ৩৪টি ধারণা রয়েছে।

তিনি জানান, সংশোধনীতে ইচ্ছাকৃত ঋণখেলাপি কারা, তার একটা সংজ্ঞা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয় উল্লেখ রয়েছে। সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ, অগ্রিম বা বিনিয়োগ বা আর্থিক সুবিধার অংশ বা তার ওপর আরোপিত সুদ পরিশোধ না করে, তাহলে তা ইচ্ছাকৃত খেলাপি হবে। 

সচিব আরও বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে জালিয়াতি বা মিথ্যা তথ্য দিয়ে নিজের বা পরিবারের সদস্যদের নামে আর্থিক সুবিধা নেয়ার বিষয়কেও ইচ্ছাকৃত খেলাপির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে যে উদ্দেশ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ অগ্রিম নেয়া হয়েছে, সেই উদ্দেশ্য ব্যবহার না করলেও ইচ্ছাকৃতভাবে খেলাপি ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবে।  

এমন খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কাছে কোম্পানি নিবন্ধনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা সংশ্লিষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে সরবরাহ করবে, এমন বিধান রাখার কথা জানিয়ে সচিব বলেন, ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে তালিকা ভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত তালিকা অব্যাহতি প্রাপ্তির পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়, যা পাঁচ বছরের বেশি হবে না, অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার তালিকায় আসলে বাংলাদেশ ব্যাংক তার পরিচালক পদ শূন্য ঘোষণা করতে পারবে। এছাড়া ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে উদ্দেশ্যে ঋণ অগ্রিম, বিনিয়োগ বা অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছিল, সেই উদ্দেশ্য যদি সে এটা ব্যয় না করে এটাকেও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার সংজ্ঞায় আনা হয়েছে বলেও জানান সমন্বয় ও সংস্কার শাখার সচিব মাহমুদুল হোসাইন খান।


একাত্তর/এআর

ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর