গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেকের কৌশলগত অংশীদারিত্ব

আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড।

এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ফলে দেশব্যাপী গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল ইকোসিস্টেমের সাথে প্রাইম ব্যাংক ফিনটেকের আর্থিক প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে, যা দেশের মোবাইল আর্থিক সেবা বা এমএফএস খাতে বৈষম্য কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও ত্বরান্বিত করবে।

সম্প্রতি রাজধানীর জিপিহাউজে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক সই করেন।

এই চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে প্রাইম ব্যাংক ফিনটেকের মোবাইল আর্থিক সেবার প্ল্যাটফর্ম ব্যবহার করে অত্যন্ত সহজে ও নির্বিঘ্নে মোবাইল রিচার্জ করতে পারবেন।

বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করেন না বা ইন্টারনেট সংযোগের আওতার বাইরে রয়েছেন, তারা ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এই সুবিধাটি দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন সব সময় গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদার কথা মাথায় রেখে তারা গুরুত্বপূর্ণ সেবাগুলোকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে চান। প্রাইম ব্যাংক ফিনটেকের সাথে এই অংশীদারিত্ব ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করবে, যা ডিভাইস বা ইন্টারনেট সংযোগ নির্বিশেষে সব গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও সংযোগ নিশ্চিত করবে। এটি বাংলাদেশের বিকাশমান মোবাইল অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখবে।

অন্যদিকে, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সিইও শেখ আমিনুর রহমান এই অংশীদারিত্বের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, কানেক্টিভিটি এবং ফিনটেক উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে একটি বিশাল গ্রাহকগোষ্ঠীর কাছে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য। গ্রামীণ ফোনের সাথে এই প্রচেষ্টা ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যৌথ লক্ষ্যের প্রতিফলন।

এই বিশেষ মুহূর্তে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, হেড অফ ডিজিটাল বিজনেস জাহিদুজ জামানসহ অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক ফিনটেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ এবং কারিগরি ও বাণিজ্যিক বিভাগের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

আরবিএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর