ঈদে বেতন-বোনাসের জন্য টাকা চাইলো বিকেএমইএ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৩৯ পিএম

শ্রমিক অসন্তোষের কথা বলে ঈদে বেতন বোনাস পরিশোধের জন্য সরকারের কাছে প্রণোদনা চাইলো নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।

অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি বলেছে, বেতন বোনাস পরিশোধের জন্য প্রণোদনার এক হাজার পাঁচশো কোটি টাকা ছাড় করা প্রয়োজন।

ঈদের আগেই বেতন বোনাসসহ অন্যান্য বকেয়া পাবার প্রত্যাশা করছেন নিট খাতের গার্মেন্টস কর্মী ইয়াসমিন। তারা বলছেন, প্রতি বছর ঈদের আগেই মালিকপক্ষ বোনাস দিয়ে দেয়।

তবে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কায় আছে মালিকদের সংগঠন বিকেএমইএ। নিট পোশাক খাতের প্রণোদনার চতুর্থ কিস্তির দেড় হাজার কোটি টাকা ছাড় চাইছেন তারা।

এরিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। তারা বলছে, এই টাকা না পেলে সময়মতো শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না।

চিঠিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি বিরূপ পরিস্থিতিতে পড়েছে। টিকে থাকার এই সংগ্রামে বাংলাদেশের রপ্তানিখাতও একটি চ্যালেঞ্জিং সময় পার করছে।

চলমান বৈশ্বিক মন্দার কারণে বেশিরভাগ কারখানায় পর্যাপ্ত কার্যাদেশ না থাকায় উৎপাদন চলছে ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষমতায়। শ্রমিকদের বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

চিঠিতে আরো বলা হয়, চলতি মাসে বেতন ও ঈদ বোনাস দেয়া নিয়ে ব্যাপক চাপ রয়েছে। এ পরিস্থিতিতে সরকার ও অর্থ বিভাগের সহযোগিতা ছাড়া এই চাপ সামলানো খুব কঠিন হবে।

আরও পড়ুন: গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতির তথ্য নিচ্ছে দুদক

তবে শ্রমিক নেতাদের প্রশ্ন প্রতি বছরই মালিকরা নতুন বিনিয়োগ করছেন। তাদের ব্যবসাও বড় হচ্ছে। উদাসীনতা কেবল শ্রমিকদের বেতন বোনাস নিয়ে।

দীর্ঘ চার দশকের পোশাক খাত কেনো এখনও বেতন বোনাস পরিশোধের সক্ষমতা অর্জন করলো না- সেই প্রশ্নও শ্রমিক নেতাদের।

একাত্তর/আরএ

জানুয়ারিতে ৪৪১ কোটি ডলার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে, যা ডিসেম্বরের চেয়ে সোয়া ১১ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপে ১ হাজার ৫২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর