সালমান রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৮:০০ পিএম

বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন নয়, যুক্তরাজ্যে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য। পাশাপাশি বাংলাদেশের সাথে বিনিয়োগ সম্পর্ক আরো বাড়াতে চায় দেশটি।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সারাহ কুক। 

বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, আমি যখন লন্ডনে ছিলাম, তখন তাদের স্বাস্থ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে আলাপ করেছিলেন। আমাদের পক্ষ থেকে জানিয়েছিলাম যে, আমাদের এখানেও দক্ষ নার্সের চাহিদা রয়েছে। 

আরও পড়ুন: দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না: আমু

তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য একটি ‘এভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। 

‘এরমধ্যে এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো বিমান ক্রয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘোষণাপত্রের আওতায় যুক্তরাজ্য আমাদের এখানে একটি কর্মশালা করতে চায়।’ 


একাত্তর/আরবি

৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে আট ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত দেড় দশকে আর্থিকখাতের দুই প্রভাবশালী সালমান এফ রহমান ও এস আলমের পুঁজিবাজারের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইএফআইসি ব্যাংক, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক, সালমান এফ রহমান, সরানো হলো,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর