দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না: আমু

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৫:১১ পিএম

দাওয়াত দিয়ে কাউকে সংলাপে ডাকা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয় আমির হাসেন আমু। 

বুধবার তিনি বলেছেন, ‘কাউকে দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না৷ নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপও আহ্বান করা হয় নি৷ সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে৷ সব দলকে তা মেনেই নির্বাচনে আসতে হবে।’

তিনি বলেন, কারা ক্ষমতায় থাকবে- ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নাই।’ 

আওয়ামী লীগ দেশে আর কখনোই সাংবিধানিক সংকট তৈরি হতে দেবে না বলেও মন্তব্য করেছেন প্রবীণ এই নেতা। 

মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতার কথা বলে দলীয় নেতাদের তোপের মুখে পড়েন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আমরা আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দ্বার খোলা।

আমু বলেন, “আমরা বলতে চাই, বিগত সময়ে জাতিসংঘ যেভাবে তারানকো সাহেবকে পাঠিয়েছিলেন। আমাদের দুই দলকে নিয়ে এক সঙ্গে বসে মিটিং করেছিলেন। আজকেও প্রয়োজনে এই ধরনের দলাদলি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক।

‘আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। কোথায় ফারাক? সুষ্ঠু, অবাধ নির্বাচনে বাধা কোথায়? কীভাবে সেটা নিরসন করা যায়।’

আমুর এই বক্তব্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বুধবার সকালেই আমুর বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ এখনও নেয়নি।

জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার আলোচনা বিষয়ে আমির হোসেন আমুর বক্তব্য ১৪ দলের নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সংলাপের কোনো বিকল্প নেই। আওয়ামীলীগ সংলাপে বিশ্বাসী। কাজেই আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতে পারে।’

আওয়ামী বিভিন্ন নেতার কথার প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপের বিষয়ে আওয়ামী লীগের আসল বিষয়টি বুঝতে পারছেন? ধরে নেন এটাই তাদের আসল চরিত্র।


একাত্তর/আরবি 

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই বর্তমানে রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেন মনে করেন খোদ রাজনীতিবিদরা। এই পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ আবার পুরনো রাজনৈতিক অবস্থাতেই ফিরে যাবে বলেও মনে...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে আন্তদলীয় সংলাপ শেষ হয়েছে। সংলাপে আট দফায় ঐকমত্য হয়েছে দুই দল। 
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর